Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 6 months ago

    নক্শাকার

    প্রতিদিন কত নক্শা রেখা,
    লাল, নীল,সবুজের কালিতে লেখা
    ছক এঁকে যায় মনের ক্যানভাসে
    রংধনু রং এর স্বপ্নিল আকাশে।
    প্রভাতের রবিকরের আবাহনে
    বিহগের মধুর আলাপনে
    সোনালী অহনায় ভূধর হয় দীপিত
    দোদুলমান স্বপ্নগুলো থাকে আধো আলোয় আবৃত।
    নকশারেখায় আঁকা ছকগুলোর রূপায়নে,
    তন্ময়তার শ্রান্তি ঘিরে থাকে মনে,
    অঙ্কগুলো কখনও মিলে
    কখনও বা হারায় ব্যর্থতার নীলে।
    অসংখ্য বৈপরীত্বের সংঘর্ষে
    কেউ আরোহিত হয় গিরিশীর্ষে
    কেউ অবরোহিত হয়ে ব্যর্থ আকিঞ্চনে
    অপসৃত হয় সঙ্গোপনে।
    বালুচরে গড়া স্বপ্নের নীড় ভাঙ্গনে
    টুটে সব আশা ঝড়ের আলিঙ্গনে
    ছুটে যায় ইথারের অনু
    মিলিয়ে যায় স্বপনের রামধনু।
    আসল রূপকারতো সবার অলক্ষ্যে
    এঁকেছেন নক্শা যার যার ভাগ্য অক্ষে
    ঝড় বন্যা, খরা, আঘাতের ক্ষরণ
    যতই দূর্যোগ করেন বর্ষণ
    তিনিই করেন করুনাধারা সিঞ্চন
    শুষ্ক মৃত্তিকায় তিনিই ঝরান প্লাবন।
    তাই খেলার ময়দানে হলেও বা আহত
    তবু নাহি পিছু হটা বুকে নিয়ে ক্ষত
    সকল গ্লানিমাকে করে রহিত
    নিজেকে রেখ সদা দীপ্ত
    ক্ষুদ্র এ পরিসরে যতদিন প্রাণ
    মঙ্গল প্রয়াস রেখো সদা অম্লান।
    একদিন তুমি হবেই আগুয়ান
    বিধাতার দানে চিরমহীয়ান।।

    14
    15 Comments
Skip to toolbar