-
ভালোবাসা মানে
– রফিকুল ইসলাম বাঁধনভালোবাসা মানে একই কথা বার বার বলা
একই পথে অনর্থক চলা ।।
ভালোবাসা মানে অবাস্তব স্বপ্নে মগ্ন থাকা
একা থেকে ও যেনো নয় একা!ভালোবাসা মানে দুটি দেহে কেবল একটি মন !
অসম্ভব দিব্যি খাওয়া যখন তখন
ভালোবাসা মানে মান অভিমান কথায় কথায়
হাজার স্বপ্ন বুনন নক্সী কাথায় ।ভালোবাসা মানে বিনিদ্র রজনী ভাবনায় কেবল একজন
জগতে কেবল সে-ই একা খুব প্রিয়জন !
ভালোবাসা মানে একটু দেখায় ও মেলে কি যে প্রশান্তি
একটুকু ছোঁয়ায় কাটে মনের সব ক্লান্তি ।ভালোবাসা মানে কেবল তারই মঙ্গল কামনা সব সময়
প্রতিটা দিনই যে তার সাথে কতো মধুময় !
ভালোবাসা মানে চলতে চলতে পদে পদে জাগে নব ছন্দ
কিছূতেই সে কখনো নয় একটুও মন্দ !ভালোবাসা মানে একটু ব্যথাও বুকে তখন পাহাড়সম ঠেকে
চরম অভিমানে দুজনার পথ যায় দুদিকে-
ভালোবাসা মানে বিশ্বাস আর আস্থার অপর নাম
থোডাই কেয়ার চারপাশের বদনাম!ভালোবাসা মানে জীবন মরণের একবাক্যের শপথ
কষ্ট আর পদে পদে বাঁধা বিপদ !
ভালোবাসা মানে জীবনের সব কিছুর বিনিময়ে তুমি
তাকে ছাড়া জীবন সাহারা মরুভূমিভালোবাসা মানে স্বার্থ বিসর্জন প্রিয়জনের হিত স্বার্থে
হার না মানা জগতের কোন অর্থে ।
।। পতেঙ্গা, চট্টগ্রাম।12 Comments
Friends
AdabenTatali
@adabentatali
Noyontara
@bablee
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Pritam Biswas
@pritam-biswas
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
তুবা
@zariyaat
Neel tripura
@neel



‘হাজার স্বপ্ন বুনন নক্সী কাথায় ।’—আহ! এ দৃশ্যটী দেখার সৌভাগ্য আমার হয়নি! আফসোস! কিন্তু আপনার ভালবাসায় কিছু মোহ ঢুকলো কি করে? 🙂