Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 6 months ago

    সমস্ত আকাশ জুড়ে বেদনার গাঢ় রং
    লাল রক্তিম চোখে চেয়ে আছে
    বিদূৎ প্রলয়ংকরী মেঘ গর্জনে।
    এমন নয়ন, যেন চোখে অগ্নি প্রজ্জ্বলিত।
    আমি ব্যথাতুর বৃষ্টির অভিমানে
    শান্ত জলে ভিজিয়ে নিচ্ছি মন;
    রারং কি অভিশপ্ত রক্তে ধুয়েমুছে
    এগোচ্ছে কিংকর্তব্য বিমূঢ় সময়ে!
    এ-সব ভেবে ভেবে অবিরাম
    অন্তহীন কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ জীবনে
    পরিচয় পটভূমির অনতিদূরে দাঁড়িয়ে।
    ছলনার কাজলে কপলের মকমলে
    এঁকেছি নিগুঢ় আগামী জীবন।
    জানিনা নিশাচর দৃষ্টিভ্রমে ক্লান্ত
    চরন কোথায় থামে?
    শুধুই নিসর্গ স্থপতির সাথে
    নিয়তির খেলায় আছি।
    আজকাল মহাকর্ষ সূত্র নিয়ে আছি!
    হিসেবের নোঙ্গর টালমাটাল।
    তারপরও ,একদিন বেহিসেবী
    পথেই দেখে নেব পথপ্রান্তর।

    তোমাদের অভিকর্ষে ঘুরছি
    লাটিমের মতোঃ
    ইচ্ছেমতো সুতোয় বাঁধা আঙুলে
    অনবরত ঘুরছি, কেবল ঘুরছি।
    অপরাধ , অযোগ্যতা;
    সমস্ত আকাশ জুড়ে
    মেঘ শুধু মেঘ।

    10
    6 Comments
Skip to toolbar