Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    4 years, 1 month ago

    মুখোশ/১

    গ্রামীণ যুগে ডাকাতি ছিল ভয়ানক পেশা। এরা চিঠি পাঠিয়ে জোতদার বাড়িতে আসতো সর্বস্ব লুটে নিতে। আরো ছিল ঠগ, শিদেল চোর, জোচ্চোর।
    আধুনিক যুগে এসে এরা পিছে পড়ে গেছে। এদের জায়গায় দেখলাম চিটার, বাটপার, প্রতারক, দালাল, লুম্পেন।
    এদের দৌরাত্ম্যে শহর-বন্দরে লোকজন তটস্থ থাকতো।
    এরপর এলো ক্যাডাররা।
    মার্কসবাদী শ্রেনিসংগ্রামীদের ক্যাডার পদবী আত্মসাত করে নিয়ে বুর্জোয়াদের লুম্পেনগোষ্ঠী শুরু করে চাঁদা আদায়।
    একঢিলে দুইপাখি। মার্কসবাদীদের বদনাম আর পোটিবুর্জোয়াদের সর্বনাশ করা।
    সত্তুর থেকে নব্বই দশক জুড়ে এদের দাপটে প্রকম্পিত হতো ঢাকার বড়লোকদের প্রাণ।
    ক্যাডারদের অনেকে এখন রাজনীতির হোমড়াচোমড়া।
    দিন আরো পাল্টেছে। ঢাকায় এখন আলোচিত চরিত্র হচ্ছে দুর্নীতিবাজ।
    এটি এমন এক চরিত্র, যার সঙ্গে মিশে আছে পরস্পরবিরোধী গুণ। এরা মন্ত্রী, সচিব, ব্যবসায়ি, সাংবাদিক, বুদ্ধিজীবী নানান পরিচয়ে সমাজে বিরাজ করে।
    এদের সরকারও ভয় পায়।
    এরা ডিজিটাল পদ্ধতিতে দেশের টাকা লুটে নিয়ে বিদেশে পাড়ি জমায়। ভুল না করলে এদের ধরা কঠিন।
    এরাই এখন গণশত্রু।
    দুর্ভাগ্য হলো, এদের শায়েস্তা করার মতো কোনো রাজনীতি এদেশে নেই।
    এরা শহর থেকে গ্রাম; অফিস আদালত সর্বত্র বিরাজিত।
    এরা ধর্মপ্রাণ; শিল্প-সাহিত্যেরও সমজদার!
    শশুর হিসাবে ছেলে/মেয়ে উভয়ের কাছে এরা সমান নন্দিত।

    22
    14 Comments
Skip to toolbar