Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years ago

    শিরোনামঃ প্রশ্ন ইতিবাচক,
    কলমেঃ প্রবক্তা সাধু,
    —————————————-
    সুখের খবর নাইবা আসুক ঘরে
    গুজব কথা রটায় যদি পরে
    কান্না যদি আসে নয়ন বেয়ে
    কি লাভ বলো মিছেই কষ্ট পেয়ে?

    মেঘের বারি সরিৎ ধারণ করে
    নদীর পানি সাগর বুকে ধরে
    সাগর সলিল দেবে কাহার কাছে
    মেঘের কি আর নেবার সাধ্য আছে?

    চাতক যাচে বারি মেঘের তরে
    চকোর কিরণ যাচে সুধাকরে
    এসব যদি নাই থাকে কপালে
    অধীর হয়ে চাইলে কি তা মেলে?

    আদর চেয়ে রইলে অনাদরে
    যেমন স্বপন দেখো ঘুমের ঘোরে
    সত্যি কি তার হয়গো ষোলো আনা
    তাই বলে কি স্বপন দেখা মানা?

    আঁধার ঘনায় বৃষ্টি নামে জোরে
    সূরুজ যদি নাইবা ওঠে ভোরে
    যতই আঁধার আসুক ধরায় নেমে
    সকাল কি আর রবে কভু থেমে?
    ————————————-
    ১৬/০৫/২০২২
    শব্দার্থঃ সরিৎ=নদী,

    6
    5 Comments
Skip to toolbar