Profile Photo

বশির আহমদOffline

  • Bashir93
  • Profile picture of বশির আহমদ

    বশির আহমদ

    4 years, 1 month ago

    গ্রীষ্মের প্রকৃতি
    -বশির আহমদ

    প্রখর রোদে শিমুল তলায় সবুজ গালিচায়
    ক্লান্ত পথিক ঝিরায় এসে ক্লান্তি ভুলে যায়।
    কৃষ্ণচূড়ার রক্তিম আভা নিভিয়ে যায় লাল
    রুক্ষ ধরায় বহ্নি নামে হতেই প্রভাতকাল।
    কোথাও নেই ফসলের ক্ষেত যেনো বালুচর
    সেথায় আছে সুখের বসত যেথায় কুঁড়েঘর।

    কর্কশ গলায় কেবল ডাকে কা কা রবে কাক
    আকাশ পানে উড়ে নাকো কোনো পাখির ঝাঁক!
    খরতাপে নুয়ে পড়ে কুমড়া লাউয়ের ফুল
    দস্যুছেলে আকাশ সুতায় ঢেকে পেলে চুল।
    চারিধারে পানি শূন্য ধুলোবালির ঝড়
    অগ্নিতাপে হাহাকারে তৃষ্ণার্ত প্রান্তর।

    নির্দয় নিদাঘ ঝরে পড়ে রোজ অগ্নিবাণ
    আমকুড়াতে ঝড়বাদলে সবছেলে গায় গান।
    কোমলতা হারিয়ে যায় কথা বলার রস
    দিনভর শুধু ডেকে-ই যায় তৃষ্ণার্ত বায়স।
    রৌদ্রজ্বলা আকাশ মাঝে চিহিচিহি স্বর
    জারুল গাছে কলসি বাধা সারস পাখির ঘর।

    ঝিমধরা অই তপ্তরোদে রাখাল তুলে সুর
    কদম তলায় ছায়ার মাঝে শান্তি ভরপুর।
    থমকে দাঁড়ায় পাখপাখালি সবুজ পলাশবন
    শোকের মাতম করে যেনো সদা সারাক্ষণ।
    ইহার পরও সবার কাছে গ্রীষ্ম মধুমাস
    অনাগত হৃদয়জুড়ে থাকবে যে উচ্ছ্বাস

    10
    5 Comments

Friends

Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Profile Photo
Md. Nasim Hossain
@nasim3080
Profile Photo
Soma
@soma-chowdhury7yahoo-com
Profile Photo
Shafi Hoque
@shafi-hoque
Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Fahim Hasan
@fahim-hasan
Skip to toolbar