Profile Photo

উজ্জল রায়Offline

  • anthony6
  • Profile picture of উজ্জল রায়

    উজ্জল রায়

    4 years, 1 month ago

    বরং বড়ই পাতা দিয়ে আমাকে মুড়িয়ে
    সিল্কের সাদা কাপড়ে জড়িয়ে
    কাঠের কফিনের ভিতরে রেখে
    ভাসিয়ে দিও সহজেই।

    এরপর আর কিছু ভেবো না
    শুধু আমাকে বিদ্ধ করা
    হাজারো তীরের ফলা থেকে মুক্ত কর।

    9
    10 Comments
    • বাহ বেশ তো,

    • আগে কিছু থাকলে, কিছু বলা যেত। চুরির ভয় নাকি?

    • হারাধন শর্মা আরেকটু গভীরে যাওয়া যায় কি?

    • মুক্ত হয়ে গেলে আর কিছু থাকেনা, এই মুক্তিকে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে নেয়। সুতরাং আমি শেষের তিন লাইন নিয়ে কিছু বলবনা।

      বাকি রইলো প্রথম চার লাইন। এর ভেতর আর যাই থাক, আপনি মুক্ত হবার পর শব নিয়ে চিন্তিত। এই শবকে কেউ জ্বালিয়ে অশুভও ক্ষতিকারক কোন কিছুর শেষ রাখেনা, আবার কেউ নির্দিস্ট স্থানে স্থায়ী করে ভূ-অভ্যন্তরের উর্বরতা বাড়ায়, কিন্তু আপনি যা চাইছেন তাতে প্রকৃতির ক্ষতি। আমি এরচেয়ে গভীরে যাইতে পারিনা। কেননা কাঠের কফিনের ভেতর আপনার শব জলের উপর ভেসে ভেসে যাচ্ছে নিশ্চিহ্ন হওয়ার আগ অবধি। আমি এখানেই আটকে গেছি।

    • মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা সবার থাকে। আপনারটা তো বেশ ভিন্ন। আপনার লেখাটির সাথে একটা গানের কয়কটা লাইনের বেশ মিল খুজে পাই,
      “শুন্যে ঘুমাই শুন্যে জাগি শুন্যে বাধি ঘর
      শুন্য শুন্য ফুলে গাথি শুন্য এক বাসর”

    • অভিনন্দন

    • মৃত্যু শেষকথা নয়। অভিনন্দন।

    • অভিমানী মন মৃত্যুর পর বেচেঁ থাকার জন্যই তো এতো সব আয়োজন।

    • জীবন তো পরেই আছে
      মৃত্যুর যখন আসার আসবে ক্ষন।
      অভিনন্দন

Skip to toolbar