-
দিগন্ত জুড়ে চাহুনী,
মোঃ নুরনবী সরকারদিগন্ত জুড়ে চাহুনী কোথাও নিলাভ সবুজেরা,
চেয়ে আছে স্থির চোখে বসন্তের দিন গুনে যাচ্ছে।
কোথাও ধানের ক্ষেত সোনাঝড়া ফসলের হাসি,
থেকে থেকে জলাভূমি কি শোভায় ফোঁটা পানা ফুল।ঝাঁকে ঝাঁকে ছোট পাখি সুরের ছন্দে হারায় দুরে,
কখনো মৃদু বাতাসে উড়ে বেড়ায় শুকনো পাতা।
অপলক চেয়ে চোখ প্রকৃতির মনোরম দৃশ্যে,
স্রষ্টার নিঁখুত সৃষ্টি,সৃষ্টিতে নেই সামান্য ভুল।কমে গেছে নদীজল কিশোর কিশোরী মাছ ধরে,
সাড়ি সাড়ি ডিঙ্গি নৌকা জেলেরা গাইছে খোলা মনে।
যুবতীর এলোচুল যেনো আষাঢ়ের মেঘ ভাসে,
কাশবনে কৃষানীরা মাথায় কাশের আটি বহে।সূর্যটা পশ্চিমে হেলে সোনালী রোদের রশ্মি লাগে।
আকাশের এক কোণে রামধনুর সাত রঙ্গা রঙ্গ।
মিশে যায় হাসি তার প্রেয়সীর অধরের সাথে,
দিগন্ত ছোঁয়ানো চোখ ফেরাতে পারিনা তার মোহে।চিকিমিকি সাদা বালি নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে,
আষাঢ়ের বৃষ্টি পেয়ে ফিরে পাবে তার নিজ প্রাণ।
বালুচর ভরে যাবে কৃষকের স্বপ্নের ফসলে,
রাখালের বাঁশি সুরে মন মোর সেথা পড়ে রহে।28 May 2022
01:20 AM
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie



বাহ