Profile Photo

মোঃ আবু মুনিফ আল মুকিম।Offline

  • munifalmukimrocky
  • %সুখী হই যেন আমি%
    ~মোঃআবু মুনিফ আল মুকিম

    হয়তো তুমিও ছিলে তাই
    ঠিক যেমনটি আমি চাই।

    মনের কোন কোণে হয়ত ছিল
    কিছু সুপ্ত বাসনা,
    ক্ষণে ক্ষণে তা জাগিয়ে তুলতো
    তোমাকে কাছে পাওয়ার কামনা।

    বলি বলি করেও যে কথা হয়নি তোমাকে বলা
    হয়তো তোমারও ইচ্ছে ছিল সে কথাই বলা।
    সামাজিকতার প্রতি দিতে গিয়ে গুরুত্ব
    দুজনার মাঝে হয়তো বেড়ে গেছে দুরত্ব।

    মনের কথা হয়নি বলা হয়তো কোন কারনে
    তবুও তোমার কথা মনে পড়ে একাকী নির্জনে।
    জানি, তুমিও পারনি আমায় কিছু বলতে
    হয়তো চেয়েছিলে একি পথে চলতে।

    বাস্তবতাকে নিয়ে মেনে
    আজ দূরে হয়তো দু’জনে।
    চাই আমি সর্বদাই সুখে থাকো তুমি
    প্রার্থনা করে যেও সুখী হই যেন আমি।

    ~কিশোরগঞ্জ,নীলফামারী।

    9
    6 Comments

Friends

Skip to toolbar