Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • কে কারে মনে রাখে
    …………………………………
    পৃথিবীতে বল কে কারে মনে রাখে?
    শেষ হলে প্রয়োজন
    ভাঙে আয়োজন
    ব্যাথা তারি পড়ে থাকে!
    কে কারে মনে রাখে?

    আজ যেই ফুল যতন করে গো গাঁথা হয় ফুলমালা
    সেই ফুলই কাল পথেতে শুকায় বুকে নিয়ে অবহেলা
    শুকনো দলের ব্যথা মর্মরে
    সে যে তার ব্যথা ঢাকে।
    কে কারে মনে রাখে?

    আকাশের নীল কান পেতে শোনে পৃথিবীর মিঠে গান
    আঁধারের ঘা’য় সে যে ভুলে যায় দিনেরই সে আহ্বান
    রামধনু কি গো ভুল করে হায়
    ফাল্গুনে ছবি আঁকে?
    কে কারে মনে রাখে?

    তবু বারে বারে ডাকি ভুল করে বাসেনা’ক যে ভালো
    নিজেরে আঁধারে ঢেকে ভুলে তারে তার নামে জ্বালি আলো
    কত যে বেদনা যে ভালোবাসেনা
    ভালোবেসে যাওয়া তাকে।
    কে কারে মনে রাখে?

    11
    6 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar