-
পাড়ার দাদনদার আলতাফ ব্যাপারীর জীবনটা এমন,
” ছেলে রফিক নারী সঙ্গ, মদ, জুয়া ছাড়া তেমন কিছু বুঝে না,
একটা মাত্র মেয়ে সেও পালিয়েছে দক্ষিণ পাড়ার এক বখাটের সাথে, নাম- ডাক সবই আছে। রাজনীতি করে, মানে নেতার বড় চামচা।
ছোট মেয়েটা টিকটকে বেশ নাম করেছে”
আলতাফ ব্যাপারী রোজ মসজিদে যায়, কমিটিতে নাম লেখায় কিছুদিন আগে। দানবীর আলতাফ ব্যাপারীকে সবাই একটু বেশিই সমীহ করে চলে।মোবারক রিক্সা চালক,
ত্রিশ টাকায় শহরের এ মাথা থেকে ঐ মাথায় হাসি মুখে যাত্রী পারাপার করে
বড় ছেলেও রিক্সা চালায়, বিয়ে করে আলাদা ঘরে থাকে।
ট্রাক চালক ছোট ছেলে মোবারককে বিশ্রামে পাঠাতে চায়।বাজে নেশা বলতে মাঝেমধ্যে গাজা খায়।ইশতিয়াক সাহেব সরকারী চাকুরী থেকে অবসরে এসেছেন মাত্র কিছুদিন হলো, এলাকার প্রতিনিধি হতে চায় বলে মসজিদে এসি আর মন্দিরের উত্তর দিকের দেয়াল ঠিক করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া ওনার কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফেরত দেন না। চাকুরী জীবনের শেষ সময়ে প্রমোশন পেয়ে পুলিশের উপ- পরিদর্শক হয়েছিলেন।
এসব নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। ওরা দানবীর আর দানব। সবাই তো আর মোবারকের মতো রিক্সা চালক নয়।
দানবীর দানবীয়
– কাজী জহির আহমেদ16 Comments
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Rejwana Khan
@rejwana-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
মোঃ তাঈফ-উল-আলম
@taif
Jubayer Al Mahmud
@jubayer
Ramesh Shahani
@ramesh-shahani
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Avantika
@avantika
proton 69 (asger ahmmed)
@proton69



গল্প কি শুরু হবে নাকি এখানেই সমাপ্ত?