-
নথিপত্র
বশির আহমদআজকে যারা মজলুম জাতি
দিন কাটে আপসোসে
কালকে পাবো ন্যায্য হিসাব
থাকবে না মুখোশে।রোজ হাশরের প্রকাশ পাবে
রেকর্ডকৃত নথি
কে কোথায় কি করেছে
কার করেছ ক্ষতি!বিশাল থেকে পরমাণুসম
বাদ পড়বেনা কিছু
বলার মতো থাকবে নাকো
আছে যতো মিছু।আঁধার রাতের গুমের নাটক
দেখবে হাশর মাঠে
দেখতে পাবো মানুষখেকো
খুন ঝরালো কে ঘাটে!জোর করে নিলো কে গো
শতোবিঘা জমি
আমলনামা প্রকাশ পাবে
করবে সবই বমি।ব্যাংক বীমা লুটের টাকা
আত্মসাতের ছবি
সচিত্র তা উঠবে ভেসে
যেমন উঠে রবি।দিবালোকে ঘুষ খেয়েছো
যতো স্বজনপ্রীতি
রডের বদলা বাঁশের ছবি
দেখবে যে দূর্নীতি।কাঁচামালে ফরমালিনে-
ভরা তাতে বিষে
কি যে জবাব দেবে বলো
সত্য আছে কীসে?নিত্যপন্যের আকাশ ছোঁয়া
মুজদদারের তরে
জনদুর্ভোগ সৃষ্টি করছে
চোর, মুনাফাখোরে।লোভের জন্য মানবজাতির
কষ্টে দিবস কাটে
কৃতকর্ম বুঝতে পারবে
জীবন নামলে পাটে।♥মিরপুর-৬, ঢাকা।
13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 June 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



অসাধারন