-
কোন এক অচ্ছুৎয়ের মৃত্যুতে
মানুষের মৃত্যু হয় কেবল-যুদ্ধ, গোলাবারুদ নয়
কখনো অতি নগণ্য কারণে-
মৃত্যু খুবই তুচ্ছ এখানে- অথবা তুচ্ছ নয়
হয়তো কেবল- অচ্ছুৎয়ের মৃত্যুই ভাবানোর নয়।অচ্ছুৎয়ের মৃত্যুতে
কেউ শোকাহত নয়
নেই কারো তীব্র নিন্দার ঝড়।
অচ্ছুৎয়ের মৃত্যুতে
দাগে না কামান-
চড়েনা কফিনে লাল সবুজের রঙ
মাটিতে ঠেকে না সৈনিকের জোরালো পদাঘাত।শোকে পড়ে না কেউ কালো কাফনের থান-
নেই শোকসভা- নেই কোন টক শো- অচ্ছুৎদেরও নেই
কোন জ্বালাময়ী প্রতিবাদ; নেই মোমের মিছিল।
নেই প্রিয়জনের হাহাকার, নেই আহাজারি- আর্তনাদ
কেবল নেই- নেই- নেই- আর নেই।ঠুলি পড়া তিরিশ কোটি চোখে
নেই কোন অচ্ছুৎয়ের লাশ-
চোখে এঁটে নেয় নির্লিপ্ততার রঙিন কাঁচ।
তারপর- মরা ইঁদুরের মতো ঘাড় গুঁজে
বুঁদ হয়ে থাকে; উন্নয়নের নেশায়।
চলে মচ্ছব অলিতে-গলিতে-প্রাসাদে- সবখানে।
কি আসে যায়- কোন এক অচ্ছুৎয়ের মৃত্যুতে!তবুও সহস্র কোটি বছর ধরে কোন এক অচ্ছুৎয়ের লাশ-
পড়ে থাকে নির্বিকার- কোন এক রাস্তার ধারে।5 Comments
Friends
Fazilatun Nesa
@fazilatun-nesa
Rabi Jahangir
@rabi-jahangir
গোলাম মাহবুব শাহরিয়ার
@golam_mahbub_shahriar
Umme Kulsum mina
@ummemina-1
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তারক্ষ বিহান
@tarokkhobihanomar
Drako Shajib
@drako
Atik Mahmud
@atik-mahmud
নান্টু সর্দার
@nantooghotok




অভিনন্দন