Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    পরের ভূমি দখল খেলা
    সাংবাদিক আবু তাহের

    ভবে দেখি হিংসা মেলা
    পরের ভূমি দখল খেলা
    কান্না শুনতে পাই,
    মানবতার হাজার বুলি
    বুকে ছুঁড়ছে বোমাগুলি
    ভাবে না কেউ ভাই।

    জাতি ভেদে কানাকানি
    স্বার্থ লোভে হানাহানি
    হৃদে মায়া নাই,
    সবাই দেখায় অহম শক্তি
    যুদ্ধে ভোলে প্রেমের ভক্তি
    শান্তি কিসে চাই।

    বোমা বর্ষণ করছে লড়াই
    কথার ফাঁকে করছে বড়াই
    রেখে হাসি মুখ,
    মারছে মানুষ শত হাজার
    বন্ধ করে তাদের বাজার
    অন্তরে পায় সুখ।

    13
    7 Comments
Skip to toolbar