Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    সন্তান হারা মা জননীর
    সাংবাদিক আবু তাহের

    সন্তান হারা মা জননীর
    কষ্টে জীবন কাটে,
    নিদ্রা নাহি আসে তাহার
    ফুল পালঙ্কের খাটে।

    দোয়া করে সন্তান তরে
    আঁচল খানি পেতে,
    অশ্রু জলে কেঁদে মরে
    রাস্তা পথে যেতে।

    মায়ের নাহি আহার নিদ্রা
    নয়ন জলে ভাসে,
    পাগলিনী মায়ের প্রাণটা
    কষ্টের প্রাণে হাসে।

    মায়ে ভাবে খোকা বুঝি
    ডাকছে মা’গো সুরে,
    তাকিয়ে তার নিশি কাটে
    চাঁদ আকাশের দূরে।

    কোটি তারার মাঝে খোঁজে
    সন্তানের মুখ খানি,
    ডাকতে থাকে পাখির সনে
    ফেলে চোখের পানি।

    6
    5 Comments
Skip to toolbar