Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 12 months ago

    স্বাধীনতার যুদ্ধের কথা
    সাংবাদিক আবু তাহের

    স্বাধীনতার যুদ্ধের কথা
    ইতিহাসে পড়ি,
    হৃদয় মাঝে জ্বলবে অনল
    পাক শোষণে জড়ি।

    পাক অত্যাচার বড্ড নির্মম
    করতো বঙ্গ দেশে,
    হিংস্র পাকের মানুষ জনে
    চলতো লাটের বেশে।

    টুঙ্গি পাড়ার শেখ মুজিবুর
    স্বাধীন ডাক দেয় শেষে,
    পাকের দলে শেখের কথায়
    উড়িয়ে দিলো হেসে।

    মুজিব ডাকে দামাল যুবক
    যুদ্ধে নামে ঝাঁকে,
    নয় মাস ধরে যুদ্ধে লড়ে
    বঙ্গবন্ধুর হাঁকে।

    বীর যোদ্ধাদের জীবন বাজি
    ম্বাধীনতার লাগি,
    অবশেষে লেজ গুটে সব
    পাক শাসক যায় ভাগি।

    5
    5 Comments
Skip to toolbar