Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • একাকিত্ব
        – পি কে সরকার
    একাকিত্ব সর্বদায় বিষন্নতায় ভরা, এটা কিন্তু নয়। নিজেকে চিনতে, জানতে মাঝে মাঝে একা থাকাও ভালো।
    ভাবুন….
    আমি নির্জন অরণ্যে একাকি বাস করছি। এবং আশপাশের অন্য সব প্রাণীর জীবন ধারা পর্যবেক্ষণ করছি। আর বোঝতে চেষ্টা করছি এখানে অসহায় কে?
    কি বোঝলে?
    আমি মানুষটি ছাড়া বাঁকিরা কেউ অসহায় নয়। বৈরি আবহাওয়াতে নিজেকে আরও অসহায় লাগে। এ অসহায়ত্ব, আমাকে আরও ভাবিয়ে তুলেছে। একটা ছোট্ট কীট নিজেকে যেভাবে এই বৈরি আবহাওয়াতে মানিয়ে নিয়ে চলছে, আর আমি নিজেকে নিরাপদে রাখতে হিমশিম খাচ্ছি। এটা শুধু আমার ক্ষেত্রে তা কিন্তু না। আপনিও এটা করে দেখতে পারেন।
    একাকিত্বে, আপনি আপনাকে নিয়ে ভাবুন। সম্পূর্ণ সঠিকভাবে ভাবুন। বিগত দিনটি নিয়েও ভাবতে পারেন তবে সৎভাবে ভাবুন।
    ভালো মন্দের তালিকা করেন তবে সঠিক আর সৎভাবে। সফল আর বিফল কাজের তালিকা করেন। যতটুকু সম্ভব সৎ ও সঠিক ভাবে। সারাদিনে কতটা শালিন আর কতটা অশালিন শব্দের ব্যবহার করেছেন তা নিয়ে একটু ভাবুন। অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার কতগুলো করেছেন তাও ভাববেন। আর পরবর্তী দিনে কথা কমিয়ে দেন, অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়ার চেষ্টা করেন। শব্দের ব্যবহার বাক্যে সঠিকভাবে করার চেষ্টা করুন আর কম কথাতে যদি কার্য সিদ্ধ হয় তবে বেশি কথার কি দরকার? শব্দ চয়নে এবং প্রয়োগে গুরুত্বদিন। একাকিত্ব, নিজেকে চেনার সময় মনে করতে পারেন আবার নিজের ভুল ত্রুটি সংশোধনেও কাজে লাগাতে পারেন।

    11
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar