Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • আর কত পথ?
    – পি কে সরকার
    আর কত পথ দিতে হবে পাড়ি,
    এ জীবন পথ চলতে নাহি পারি।
    কি আশে চলেছি ছুটে,
    জীবনের এ পথটি ধরে?
    চাওয়া পাওয়া, দেনা পাওনা,
    হিসেব মিলে, হিসেব মিলে না।
    খুশি অখুশির খেলা,
    চলে সারা বেলা।
    ভাসিয়ে যৌবন ভেলা,
    দিনে দিনে আত্মভোলা।
    আর কত পথ….
    আর কত ছুটে চলা?
    ক্লান্ত কায়া, রুগ্ন মায়া,
    দীর্ঘ হতেছে ছায়া…!

    12
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar