Profile Photo

Jabed A EmonOffline

  • Profile picture of Jabed A Emon

    Jabed A Emon

    3 years, 12 months ago

    অভিশাপ
    জাবেদ এ ইমন

    মনে মনে কিছু কিছু লাভের আশা রাখলেও,
    আমি আমার বরাবর পাওনা হিসেবটাই করি।
    আমি শর্ত যুক্ত গ্রহণে প্রান দিয়ে দেওয়ার মতো,
    ভয় পেলেও, নিঃস্ব হয়েও প্রদান করতে ভালোবাসি।

    তুমি ঋণের মতোই আঘাতের কথাও
    নির্ভাবনায় ভুলে যাও।
    শেষ সম্বল আকড়ে ধরা মানুষের আকুতি আর
    ব্যথিত হৃদয় কখনো কোন কিছু ভোলে না।

    আমি যতবার দাতা হয়েছি, ততোবার তুমি স্বৈরাচারী
    তুমি ভুলে যাও, যুগে যুগে দাতারাই হয়েছে কান্ডারী।

    যেদিন সূর্য আলো দিবে না আর,
    তোমার স্বৈরশাসনে দুনিয়ায় নামবে অন্ধকার।

    11
    14 Comments
Skip to toolbar