Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    নিবন্ধন ; নির্বাসন !

    কিছুদিন নির্বাসন চেয়েছিলাম
    শান্তি এখন বায়বীয়!
    বিপুল বিক্রমে রাজত্ব করেছে
    যে সকল দে-শ
    দুঃখ সেখানে বেশি
    আমাদের হৃদয়ে আগুন
    পুড়ছে দেহমন
    মানুষ যুদ্ধ, যুদ্ধ খেলায়
    লেলিহান লালসায় বন্দি
    কোথাও শান্তি নেই।
    এরকম আগুনে মরে
    যুদ্ধের আগুন উদরে
    অস্তিত্বের লড়াইয়ে
    কোথাও বরিষণ নেই
    কিছু মানুষ ব্যবসায়ী
    কিছু মানুষ, মানুষ নেই
    দালাল লুটেরা সুবিধাভোগী
    অসুরদের রাজত্বে পৃথিবী
    সমবেদনা সংকীর্ণ
    ভূতত্ত্ব বিষয়ক!
    আমাদের হৃদয়ে প্রভুত্ব
    প্রভুদের জগৎ
    আমাদের নির্বাসনে
    কিছুদিন পরেই নিবন্ধন
    আমরা এখন আছি
    নিজেদের মতো বাঁচি!
    তবুও কেন শুধুই নির্বাসন?

    8
    2 Comments
Skip to toolbar