Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years, 2 months ago

    স্বার্থ লোভে ভবের মাঝে
    সাংবাদিক আবু তাহের

    আপন স্বার্থ ছেড়ে যারা
    থাকে সংসার ভবে,
    মৃত্যূ পরে লোকের মুখে
    বেঁচে তারা রবে।

    ধরার বুকে প্রভুর খুশি
    দিবে শান্তির ছায়া,
    হাদিস বাণী মেনে চললে
    নবী করবেন মায়া।

    হিংসা বিভেদ গীবতকারী
    ধর্মে নহে ভালো,
    ভালোবাসা দিয়ে সবাই
    ভবে জ্বালাই আলো।

    স্বার্থ লোভে ভবের মাঝে
    করলে মানুষ খুনে,
    ইতিহাস তার থাকে স্বাক্ষী
    পাপিষ্ঠ্ নাম গুণে।

    ধরার মাঝে ভালোমন্দের
    হিসেব নিকেষ থাকে,
    স্বার্থহীন সব মানব জনে
    যুগযুগ প্রাণে ডাকে।

    8
    5 Comments
Skip to toolbar