Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    3 years, 11 months ago

    আজ কথা ছিল দেখা হবে…………..

    আজ কথা ছিল দেখা হবে, কতদিন পরে।
    জাগতিক কাজের ভিড়ে, দেখা আর হলো না রে!
    তুমি ছিলে আপাত দৃষ্টিতে, খোশ গল্পে ঢাকা দক্ষিনে,
    অন্তরে ছিল আশা কেঁটে যাবে যানজট ঢাকা উত্তরে।
    আজ কথা ছিল দেখা হবে……
    সকাল থেকে শহর ছিল অনেক খানি ফাঁকা,
    অনেক রোদের দুপুরটাকেও লাগেনিতো বাঁকা।
    বিকেল থেকেই কেমন যেন পাল্টে গেল সব,
    থমকে থাকলো গোটা শহর, ভাবনা হলো শব।
    আজ কথা ছিল দেখা হবে………..
    আজ তাপদাহের তপ্ত হাওয়ায় ইচ্ছা উবে গেলো,
    হিয়ার দেশের ময়না পাখীর গুমরে কান্না পেলো।
    কি আর বলো করতে পারি আমরা হতচ্ছাড়া,
    এটাই তবে দুজনার হোক, ভালবাসার ছড়া।
    আজ কথা ছিল দেখা হবে………….

    ©️ বাপ্পী খান

    6
    6 Comments
Skip to toolbar