Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 11 months ago

    প্রতিদানে চায় না কভু
    সাংবাদিক আবু তাহের

    হাঁটতে শিখি ভবের বুকে
    পিতার হাতটি ধরে,
    পিতা আমার জীবন ছাতা
    বুকে রাখে জড়ে।

    রোগে শোকে পিতা মাতার
    চোখের ঘুম নেয় কেড়ে,
    মায়ের আদর সেবা যত্নে
    দিনদিন উঠি বেড়ে।

    মোদের সুখে পিতার কষ্ট
    হৃদয় মাঝে ভোলে,
    সারাটি দিন ঘামে ঝরে
    হাসি মুখ নেয় কোলে।

    আদর সোহাগ দিয়ে বাবা
    কাঁধে নিয়ে ঘোরে,
    দুষ্টমিতে রাগ করে না
    গালি দেয় না জোরে।

    ভবের মাঝে সুখের স্বর্গ
    পিতা মাতার মনে,
    প্রতিদানে চায় না কভু
    অর্থ সম্পদ ধনে।

    8
    5 Comments
Skip to toolbar