Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • সন্তানের পৃথিবী সন্তানের ধাম
    =======================
    — শরীফ এমদাদ হোসেন

    মাস শেষে ধারদেনা আর মাসকাবারের বাজার শেষে জ্বর আসে বাবার-
    অবশিষ্ট বেদনারা জলে ভাসলেও না দেওয়ার উচ্ছলতা কাটতে চায় না তবু
    মন নদী ফেরী করতে করতে অপেক্ষা, সন্তান যদি বা একটু সুখে থাকে!

    তসবির দানার মতো গুনতে থাকে জেঁকে বসা অভাব। রোজা শেষ হলে রোজা আসে, পুরাতন জামাও জলে ধুয়ে ঈদ
    তারপরও মা বাবা মা’র মাঝে মাঝে হাসিমুখ, দীর্ঘ স্বপ্নের মধ্যে স্রোতবহা নদী।

    হায় স্রোতের নদী! জীবনের ঘাটগুলো ভাঙতে ভাঙতে
    পার হতে হয় কল্পনার ওপার
    না থাকে জীবন তরী না থাকে ভাবনার মাঝি;
    সেখানেই রোপন করা স্বপ্নটা বড় হয় হোক
    ওরা যেন সুখী হয়, আসে যেন ওদের ওপর সকল সমৃদ্ধির আলোক।

    মা আর বাবা বলে যার নাম
    সন্তানের পৃথিবী সন্তানের ধাম।

    6
    4 Comments
    • বাবার ভালোবাসা আকাশ ছোয়া!

    • জন্মদাতা থেকে বাবা হয়ে ঊঠা খুব সহজ না। বাবার ত্যাগ বাবা হওয়ার আগ পর্যন্ত কেউ অনুধাবন করতে পারে না—-ট্রাজেডি এটাই।

    • ত্যাগ তিতিক্ষা কি বাবাদের মহান করে তোলে? যদি সন্তানকে প্রকৃত মানুষ গড়তেই না পারে… বাবা দিবসের শুভেচ্ছা।

    • সুন্দর লিখেছেন।

Skip to toolbar