-
সিলেটের বন্যায় নিহত বন্ধু হাফিজুর রহমানের স্মৃতিচারণ-
প্রিয় হাফিজ,
বিগত পাঁচ ছয়টা দিন আমি যে রকম অস্থিরতার মধ্যে কাটিয়েছি সেরকম আগে কখনো হয়নি। তোর নিখোঁজ সংবাদ পাওয়ার পর থেকেই আমার মধ্যে কেমন যেন একটা নাই নাই ভাব কাজ করছিল। তোকে মিস করা শুরু করলাম। নানান উদ্ভট চিন্তা মাথায় এসে ভিরতে থাকে। নিজেকে সামলে- বিশ্বাস করতে শুরু করলাম হয়ত তুই আবারও আমাদের মাঝে ফিরে আসবি। সত্যিই তো ফিরে এসেছিস। সকলকে কাঁদাতে, শোকের সাগরে ভাসাতে!ক্লাসে পাশাপাশি রোল থাকাতে প্রাইমারিতে তোর সাথে আমার ছোটবেলার স্মৃতি বেশ গাঢ়। একসাথে জাহাপুর ঘুরতে যেতাম সেই ফোর ফাইভে থাকতে। ছেলে-মেয়ে নির্বিশেষে ক্লাসের সকল বন্ধুরা মিলে ’সাত চাড়া’, ’গোল্লাছুট’, ‘আন্ডা কুসুম’ ইত্যাদি খেলতাম। তুই ছোট বেলা থেকেই দেখতে নাদুস নুদুস ছিলি। তোকে নিয়ে কত মজা করত সবাই! আমিও করতাম। সেজন্য এখন নিজেকে অপরাধী মনে হয়। প্রাইমারির পরে একই হাইস্কুলে ভর্তি হলাম।এক সাথে কাটালাম আরও পাঁচটি বছর। কত স্মৃতি বলে শেষ করতে পারব না। তুই আমাদের বাড়িতে আসতি। আমরা একসাথে ফিজিক্স, কেমিস্ট্রি আলোচনা করতাম। আমাদের সামনের বারান্দায় বিছানায় তুই উপুর হয়ে শুয়ে থাকতি। সে স্মৃতিগুলো আজও উজ্জ্বল হয়ে আছে আমার মনের পটে।
গ্রুপ পরিবর্তনের ফলে কলেজ লাইফে আমরা ততটা পারস্পরিক সাহচর্যে না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক সবসময়ই অটুট ছিল। একদিন রাতে আমাদের স্কুল মাঠে বসে তোর সাথে অনেক কথা হয়েছিল সে স্মৃতি এখনো আমার স্পষ্ট মনে আছে। বিএম কলেজে ভর্তি হবার পর আমরা কিছুদিন এক বাসাতেই ছিলাম। পরে আমি গ্রামের বাড়িতে চলে আসি। এরপর থেকে যোগাযোগ একটু কমতে থাকে। কিন্তু তাতে কী! বন্ধু তো বন্ধুই! আমরা যারা হাইস্কুল থেকে একসাথে ছিলাম তার মধ্যে সম্ভবত তুইই আগে বিয়ে করেছিলি। সে উপলক্ষে তোর বাসাতে একদিন সন্ধ্যার পরে আমরা কয়েকজন আতিথ্য পেয়েছিলাম। পরে অবশ্য অন্য কারনে তোদের ঘরে আমার নিয়মিত যাওয়া আসা ছিল কিছুদিন। হয়ত তোর সাথে আমার শেষের দিকে ততটা সময় কাটানো হয় নি। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে তোর সাথে আমার একটা অন্য লেভেলের সম্পর্ক ছিল যেটার সংজ্ঞা আমি দিতে পারব না। এমন কিছু কথা যা আমার সাথে শেয়ার করেছিলি যেটা শোনার জন্য যে কারও বিশ্বস্ততার গুনটি থাকতে হয়।
তোর যে কোয়ালিটির কথা না বললেই নয় সেটা হলো তুই কারও সাথে রাগ করে থাকতে পারতিস না। নিজের ভুল হোক না হোক স্বীকার করতি যে- ভুল হইছে মাফ করে দে। আর জড়িয়ে ধরতি।
লিখতে গিয়ে মাথা ধরে যাচ্ছে আমার। কিছু ভুল তো তোর সাথে অবশ্যই করেছি। সেটা শুধরে নেওয়ারও সময় দিলি না! বানের জলে ভেসে গেলি! দোয়া করি ভাই, আল্লাহ তোকে পরপারে ভালো রাখুক। তিনি যেন তোকে জান্নাতবাসী করেন।
মিস ইউ হাফিজ! ভাল থাকিস!হেসে হেসে বানের সাথে ভেসে যা,
অগাধ জলে মরে গিয়ে বেঁচে যা!ইতি,
আ ফ্রেন্ড অব মিসফরচুন!9 Comments
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
তুবা
@zariyaat
Jannatul Ferdausi
@ferdausi
Abu Taher Abdullah
@abutaher
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Md. Reazul Islam
@reazul
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
ruba
@ruba91
Redwan Khan
@redwan-khan




বুকের ভিতরটা খুব হাহাকার করে উঠলো। বন্ধু যেখানে আছিস ভালো থাকিস।