Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • থমকে যাওয়া রাত
    ________________

    চাঁদের আলোয় বন্যা নেমেছিলো
    সে রাতে
    যখন আঁধারে ঢেকেছিলো ,একটি
    নিঃসঙ্গ আড়াম কেদারা ।
    বেশ লম্বা টানা বারান্দা ,কার্ণিশ থেকে
    গন্ধ ছড়িয়ে ঝুলছিলো মাধবী লতা
    কেমন ভেজা ভেজা ঠান্ডা সুবাস
    দৌড়ে এসে যেন জাপটে ধরছিলো
    কে বলবে, ঘন্টা দুই আগেও
    কালো মেঘে’র আকাশ ঝড়িয়েছে
    প্রবল ঝড়ো হাওয়া আর ঝুম বৃষ্টি
    ফুলে পাতায় পানির বিন্দু
    আর তাজা অনুভব তখনও মিলিয়ে যায়নি
    অথচো, কিছুক্ষণের ব্যবধানে
    পরিস্কার মেঘের কোলে
    দুলতে দুলতে চলেছে এখন চাঁদ ।
    আড়াম কেদারাও দুলছিলো সে রাতে
    একটা খুব ঝা চকচকে কারুকার্যে ঠাসা
    লাঠি ,এ হাত সে হাত লুফে চলছিলো
    এতো আলো তবুও অন্ধকারে ডুবে ছিলো
    আড়াম কেদারার চারধার
    অব্যক্ত থেকে গিয়েছিলো
    সেই নিষিদ্ধ রাতের আলোর উৎস
    আর সেই বৃষ্টি ছোঁয়া মাধবী লতা
    বলা হয়নি কখনোও আর
    কেন শুধু আঁধারে ঢেকেছিলো
    কিছু না বলা কথা
    একটি চাঁদ , মাধবীলতা আর
    আড়াম কেদারায় হঠাৎ
    থমকে যাওয়া সে রাত ।।

    8
    5 Comments
Skip to toolbar