-
ভালোবাসাই শক্তির মূলমন্ত্র
-বশির আহমদভালোবাসার মতো এত শক্তিশালী শিকল পৃথিবীতে আর নেই। এই শিকলে একবার বাঁধা পড়লে কেহই চলে যেতে পারে না। যত বড় শক্তিধর মানুষ হোক না কেন। সে যদি হয় দেশের প্রধান তারপরও না! ভালোবাসায় আবদ্ধ হয়ে কত রাজা তার রাজ্য হারিয়েছে, ধ্বংসের মুখে কত মানুষ গেছে তার ইতিহাস অজানা নয়।
দেশ ছেড়ে সাত সমুদ্র তের নদী পার হয়ে আসতেও দ্বিধা করেনি।ভালোবাসার টানে জাতপাত ভুলে যায়, ভুলে যায় রক্তের সম্পর্কও। এমন কী ধর্মের পরিত্যাগ করতেও দেখা যায়! ভালোবাসা জাদুকরী আকর্ষণ এর কাছে যুক্তিতর্ক সবই বিপল! ধর্মের অনুভূতিও অনেকটা ম্লান হয়ে যায়। এ সময় দারুন দুরন্তপনার আর পাগলামি মনোভাব তৈরি হয়। ভালোবাসার আকর্ষণের কাছে ভয়কেও অভয় মনে হয়।
দ্বিধাহীন চিত্তে মেনে নেয় সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ড! ভালোবাসার স্লোগান হলো: কুছ পরোয়া নেহি! এই শিখলে বাঁধন এটে গেলে শক্তিমান মানুষ হয়ে যায় নেহায়েৎ অসহায়, এমনকী পথের ভিখারি! আপন জীবনকে তুচ্ছ ভেবে চিরকুমার, চিরকুমারী থেকে যায়। ফাঁসির রজ্জুকে মাল্য মনে করে নির্দ্বিধায় পরে নেয় গলায়। ভাঙ্গা গড়ার ইতিহাস আছে তার মাঝে। এই ভালবাসার অমোঘ শক্তি, ভালো কিছুতেই সঞ্চয় হোক আগামী পৃথিবীর তরে।
11 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan


অভিনন্দন