-
স্যার আজ পরিশ্রান্ত!
কামরুল ইসলামশিক্ষকের দু চোখে, দেহে, মুখ মন্ডলে
সদর্পে ধাবমান জীবিকা খোয়াবার হুমকি,
হস্ত, হাটু, পদযুগল কাঁপে দাপ্তরিক ত্রাসে,
হৃদযন্ত্রে অপরিমেয় ধুকপুকানির বিচরণ!তাই,
হাতে হাতকড়া আর
পায়ে সেটেছে শিকলের বন্ধন!
চোখ সেজেছে কাঠের কালো চশমায়,
সবকিছু দর্শন এখন অতীব নিষ্প্রয়োজন!শ্রবনেন্দ্রিয় বিধ্বস্ত শ্রোতার বাক্যবাণে,
শিক্ষকের সুর হজমের সময় নেই তাদের!
বায়ুমন্ডলের শৃঙ্খলার দায়ভার কাঁধে,
প্রতিনিয়ত অবতীর্ণ তাই যুদ্ধের ময়দানে!
আর
বিনিময়ে মধুমাখা মুখে করছে আশীষ বন্টন!কিন্তু,
নিয়ত অভিনয়ে স্যার বড্ড পরিশ্রান্ত:
তাই হয়ত মহাজনের স্মরণাপন্ন সে,
আত্মসম্মান বন্ধক রাখার অভিপ্রায় তার!8 Comments
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
তুবা
@zariyaat
Jannatul Ferdausi
@ferdausi
Abu Taher Abdullah
@abutaher
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Md. Reazul Islam
@reazul
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
ruba
@ruba91
Redwan Khan
@redwan-khan




আত্মসন্মান বিকিয়ে না দিতে পারলে শিক্ষকতা এই বঙ্গদেশে কঠিন কাজ। শিক্ষককে অবমাননা করে কোন ধরনের সমাজ গড়তে চাচ্ছি আমরা?