Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 11 months ago

    “প্রশ্নহীন উত্তর”
       – পি কে সরকার
    তুমি কি আলাদা?
    না, আমি নই আলাদা।
    না, তুমিও তাদের মত,
    সবাই যেমন তুমিও তেমন।
    খটকা তোমারও লাগে,
    এক মুহুর্তেই খটকা লাগে।
    মনের মাঝে খটকা,
    দেহের মাঝে খটকা,
    চাওয়া পাওয়াতে খটকা।
    অজস্র অভিযোগের তীরে,
    ছেঁড়া পালে’ অথৈ জলে,
    জীবন ভেলা ভেসে চলে।
    সর্বদাই আমি
    এবং কেবল আমিই অভিযুক্ত’
    কেনো থেমে গেলে? এ প্রশ্ন
    করা হলোনে। শুধুই উত্তর
    আর উত্তর, প্রশ্নহীন উত্তর।
    কিন্তু ভেবেই পাইনে…
    কি এমন অপরাধে,
    বিষাক্ত প্রশ্ন বাণে,উত্তরমালাতে,
    হৃদয়ের স্পন্দন থামাতে,
    অভিযোগের পর্বতমালা চেপে দিলে।
    আমিই তবে ধূমকেতু…
    দেখা দিয়ে হারিয়ে গিয়ে,
    অসময়ের আবির্ভাবে জ্বালাতন।
    মায়াজালের রঙিন জীবনে,
    প্রবেশ করেছি অপেক্ষা না করে।
    লালসার চাহনি নয়নে কবে ছিলো?
    রতি বিলাসের মাদকতায়’
    কত বার মাতাল ছিলেম?
    প্রথম যৌবনের প্রশ্নেরা’
    উদগ্র ঝড়ে মাতোয়ারা।
    আর কত আঘাত? আর কোনো
    আঘাতের চিহ্ন দেখিনে কেনো?
    মচকানো হৃদয় ভাঙ্গবে কি কখনো?
    অতীতে ছিলেম না,
    বর্তমানের সীমাহীন যন্ত্রণা,
    ভবিষ্যতের বিষাক্ত মরীচিকা।
    আমিও সবার মতই,
    তুমি বলেছো যথার্থই।

    13
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar