Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz

    3 years, 11 months ago

    সংগত কারণেই আমি অপাংক্তেয়। তাই কোন বিষয়ে কোন অভিযোগ নেই, এমনকি কারো বিরুদ্ধেই। সময় মানুষের অন্তরে অস্থিরতা তৈরি করে, আবার সময়ই তা মানিয়ে নিতে শেখায়। মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের গল্প আমার কাছে আর গ্রহণযোগ্য নয়; তবে জীবনের অনন্ততা আমি চাই না এমনও নয়। কিন্তু আমার কাছে এই বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। প্রতিদিনের এই জেগে ওঠা, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত; সময়ের প্রতিটি প্রবাহ এই বেঁচে থাকাকে সমৃদ্ধ করে, এমনকি ঘুমিয়ে থাকার মধ্যে যে জাগরণটুকু থাকে, তাও।…
    আর সমৃদ্ধ করে প্রিয় মানুষের সঙ্গ। চারপাশের পুষ্প বৃক্ষ বিহঙ্গ তরু লতারা তাদের অপার রূপ আর স্নিগ্ধতা দিয়ে। পৃথিবীর আলো লেগে সদ্য ভূমিষ্ট শিশুর চোখ বন্ধ হয়ে গেলেও তা সহ্য করে নিতে বেশি দেরি হয় না। নিদ্রার দীর্ঘ সময় সংকোচিত হয় ক্রমশ। তারপর আবার ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত মানুষ জেগে থাকে আলো আর অজস্র রংয়ের জগতে। এই যে আলোর ভুবন, তার অস্থিমজ্জার প্রতিটি কণা থেকে পরমাণুতে মানুষের ভ্রমণ। যদিও সবার জীবনে নয়, কারো কারো জীবনেই ঘটে এই ভ্রমণ।
    হলদে নিয়ন আলো যেমন শহুরে রাস্তার একটা অ্যাবস্ট্রাক্ট রূপ দেয়, তেমনি আমাদের জীবনেও এমন আছে। প্রকৃতিতে এই রূপ এমন যে, সুদূর আকাশে জেগে থাকা চাঁদের আলো গাছের পাতার ফাঁক গলে এসে ধরনীতে এই বিমূর্ত সৌন্দর্য তৈরি করতে পারে। তবু আমাদের জীবন শহুরে অভিযোজনের একটা অর্থ খুঁজে বের করে। এসব সৌন্দর্যকে বুঝে কি হবে! অনুভব করে বেঁচে থাকাই হয়তো সার্বজনিন এবং সহজতর। পাহাড়ের শরীর বেয়ে যে ঝর্ণা নেমে আসে তার পাশে কৃত্রিম ঝর্ণাও দাঁড়িয়ে গেছে, মানুষ মেনেও নিয়েছে তারে। বহতা নদী আর মেঠোপথের সরলতা দখল করে নিয়েছে বিটুমিন কংক্রিটে ঢাকা রাস্তা আর জীবনানন্দ দাশের কাছে খটকার মতো লাগা মোটরকার। মানুষ আলোতে বাঁচতে বাঁচতে অন্ধকারে বাঁচাও নিয়েছে শিখে।

    6
    4 Comments
    • মানুষ আলোতে বাঁচতে বাঁচতে অন্ধকারে বাঁচাও নিয়েছে শিখে।……………অনবদ্য

    • গভীর জীবনবোধ!
      “মানুষ আলোতে বাঁচতে বাঁচতে অন্ধকারে বাঁচাও নিয়েছে শিখে।” বয়স যত বাড়ছে, এই অনুভূতিটা তত স্পষ্ট হয়ে উঠছে। ভালোবাসা নেবেন!

    • নিবিড় পর্যবেক্ষন। ভালো লাগলো লেখাটি। আরো লেখা পাব আশা রাখি।

    • মানুষ সব শিখে নেয় অতি দ্রুত।

Skip to toolbar