Profile Photo

Somaiya AkterOffline

  • Somaiya-Akter
  • Profile picture of Somaiya Akter

    Somaiya Akter

    4 years, 1 month ago

    অতিদ্রুত গতিতে চলতে থাকা এম্বুলেন্সের হঠাৎ থেমে যাওয়া শুধুমাত্র গন্তব্য বদলে গেছে,, এটাই বুঝায় না,
    বরং তার সাথে জড়িত মানুষগুলোর সম্পর্ক টাও বদলে দিয়ে যায়।

    আমি যেই হাসিখুশি মানুষগুলোকে বলতে দেখতাম, “এটাতো আমারই মেয়ে,”
    তার মুখেই আবার শুনেছি, “গলার কাঁটা, আপদ”।

    আমি কারো পায়ের নিচের মাটি সরে যেতে দেখেছি,
    আমি কাউকে আবার তখন বসে সম্পত্তির হিসেব করতে দেখেছি।

    আমি একজনকে কবর জড়িতে কাদতে দেখেছি,
    আবার সেই কবরের মাটির টাকার দাম দিতে অস্বীকার করতে দেখেছি।

    তারপর আমি কাউকে দোয়া করতে দেখেছি,
    আবার কাউকে ৪০’শার খাবার খেতে খেতে গিবত করতে দেখেছি।

    আমি কাউকে আপন করে নিতে দেখেছি,
    আবার কাউকে পরিচয় দিতে অস্বীকার করতেও দেখেছি😄।

    আমি আমার সেই পুরনো দিনগুলোকে এক নিমিষেই শেষ হতে দেখেছি,
    দেখেছি সেই সময়ের মানুষগুলোর পরিবর্তনশীল চাহনি।

    এখাবেই হয়তো আরও দেখতে হবে,
    আমি সেই দেখার অপেক্ষায় রয়েছি,
    রয়েছি আমি পৃথিবীকে নরপশু হিসেবে দেখতে।

    শুভ জন্মদিন “দাদি”
    কখনো বলা হয়নি “তোমাকে কতটা ভালোভাসি, তোমাকে কতটা দরকার, তুমি কি ছিলে। হয়তো কখনো উপলব্ধি করতে পারি নি। তাই কখনো হয়তো বলা হয়নি..!!না ফেরার দেশে ভালো থেকো😊.!

    ~৪ জুলাই, ২০২২

    4
    3 Comments
    • কবিমনের শোক উপলব্ধি করতে পারছি। অনেকদিন পর আপনার লেখা পেয়ে খুব ভালো লাগলো। হরেক রকম মানুষের ভিড়ে এই পাঠকের অকৃত্রিম ভালোবাসা রইল!

    • বাস্তবতা এমনি। অভিবাদন জানবেন।

    • দ্বৈততা সম্ভবত মানব চরিত্রের অনিবার্য অংশ।

Skip to toolbar