Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    3 years, 11 months ago

    উৎসব মানে কি?

    উৎসব মানে যদি
    কাউকে ছোট করা হয়,
    ফুর্তির অন্তরালে যদি
    লুকিয়ে থাকে বিষ বাষ্প,
    হাসির ছদ্মবেশে যদি
    থেকে যায় হিংসার রেশ,
    আনন্দের বুক পকেটে
    যদি লুকিয়ে থাকে রাগ,
    উৎসবের মানে তবে কি
    উৎসব হতে পারে?
    উৎসব মানে হলো
    নি:শর্ত ভালবাসাবাসি,
    অতীতের সব ক্লেশ ভুলে
    নতুন করে বরণ করা দিন।।
    উৎসব মানে তবেই উৎসব
    লোক দেখানো ঠাট্টা হাসি নয়।।

    বাপ্পী খান
    ২৬শে জুন ২০১৭ইং
    মগবাজার

    6
    4 Comments
Skip to toolbar