-
ধূসর মেঘেরা
আমি আজ আবারও স্তম্ভিত!
নিদারুন লজ্জিত
পঁচনগ্রস্ত সমাজের চোরাগলিতে
ভাসমান আবর্জনার বিষবাষ্পে
ক্লেদাক্ত রঙ্গনাকে দেখে ভীষনভাবে বিব্রত
যে মননে কুসুমের কোমলতা,
যে ছোঁয়ায় নবনীর পেলবতা,
যে আঁখিযুগলে থাকার কথা
নীল অর্ণবের অধরা গভীরতা
জ্ঞান অন্বেষনের দূর্ণিবার তৃষা
অদম্যকে জয় করার পিপাসা,
জ্ঞানগুরুর প্রতি শ্রদ্ধার ছায়া
মানুষের প্রতি প্রগাঢ় মায়া
সেই সুকুমারবৃত্তিগুলো ব্যবচ্ছেদিত
হয়ে অবারও মনুষ্যত্বকে করেছে পরাজিত
তদ্স্থলে কদর্যতা আর হিংস্রতার বৃত্ত
করেছে বিনম্রতাকে লাঞ্ছিত
কচি চোখ দুটো গাঢ় অমানিশায় আবৃত
এ চোখে পৃথিবীর নেই কোন সৌন্দর্য
এ হাতে নেই কোন মহত্ত্ব, শৈলীকর্মের সৌকর্য
এ চোখে নেই আকাশের নীলিমার ছোঁয়া
শিশিরভেজা ঘাসের শ্যমল অঞ্জনের মায়া
এ চোখে নেই কোন আলোর খেয়া
এ চোখে শুধু ঘন আঁধারের ধোয়া
এ চোখ শুধু অহং এর জালে মোহগ্রস্ত
অবৈধ রং এর নেশায় নেশাগ্রস্ত
কিন্তু এমন তো হওয়ার কথা নয়
একদিন কোন এক মায়ের কোলে
একরাশ আলোর মায়াবী দোলায়
সদ্যফোটা ফুল মেলে দেখেছিল পৃথিবীর সৌন্দর্য
নিষ্পাপ পাপড়ি পল্লবে ছিল আকাশের ঔদার্য
আজ সে আলোর মহীরুহের ডাল
নিজেই নিপতিত করে
ডুবে গেছে আঁধারের গহবরে
এই দোস কার ?
সমাজের, অভিভাবকের, ব্যর্থ পিতামাতার ?
নাকি কালো সংসর্গের?
পৃথিবী ভরা এত আলো
তবু আলোর জোনাকীরা
সব কালোকে আলোকিত করতে পারেনা ।আলোর আজ বড় অভাব
সবখানে কৃত্রিম আলোর ভাব
স্বচ্ছ আলোয় বেশীদূর এগোয় না চরণ
তুষ্ট হয়না উদর ভবন
ভদ্রতার আচ্ছাদনে
তাই কম বেশী সবাই চোখ দুটো মেলে কৃত্রিম নিয়নে
সবকিছু দেখেও করে না দেখার ভান
নৈতিকতার শিকড় আজ যেন শুধুই ম্লান
ক্ষয়িষ্ণু হচ্ছে মূল্যবোধটুকুর প্রাণ
হারিয়ে যাচ্ছে সততা আর বিনম্রতার সুঘ্রাণ
রন্ধ্রে রন্ধ্রে আজ কৃত্রিমতার জাল
গরীবের শোষিত ঘামে প্রাসাদ বিশাল
ফাঁদে ধরা না দিলে
সুতার জট নাহি খুলে।
সাদাকালোর হিসাব মিলানোর গভীরে
অতন্দ্র প্রহর কাটে নিশার তিমিরে।তবু ক্লান্ত বিভাবরীর ক্রোড়ে
আঁধারের অবগুন্ঠন উম্মোচন করে
লক্ষ তারার মিটিমিটি নয়নে
হেটে যাও আলোকিত অয়নে
প্রাসাদ না হোক কুটিরের ছায়ায়
আবেশে জড়াবে চোখে শান্তির তন্দ্রার ছোঁয়ায়
ক্ষুদ্র হিসাব মিলাবে সূক্ষ্ম রেখায়।2 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



খুব সুন্দর লিখেছেন।