Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 11 months ago

    কবি:মুহাম্মদ আল -মামুন
    তারিখ:০৮.০৭.২২ইং
    কবিতা-৩৮৬।
    স্পৃহা-৫(ইতি)
    —————–
    দীর্ঘদিন একই পথের পথিক ছিলেম দু’জনে
    স্বপ্ন মাড়াই,ইচ্ছে মাড়াই জীবন চলার শেষে
    চাওয়া-পাওয়ার হিসেবগুলো হাওয়ায় দিলেম ছুঁড়ে
    সুখের খাতা সাঙ্গ করে সুখ বিলাসে শেষ জীবনে।

    হয়তো কিছু বাকি,হয়তো যা চেয়েছি পাইনি কখনো
    লাভ কি তাতে!জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়ে
    যেটুকু পেয়েছি ঢের প্রতিদানে কত ত্রুটি রয়ে গেছে
    দৃষ্টি নত শরীর নত তবুও হৃদয় চিরসবুজ আবেশে।

    সাল বদল ঋতু বদল জীবনের কাল বদলের পালা
    মনের গহীনে ভালোবাসা একই মোড়কে সযত্নে বাঁধা
    নব নব নিত্য আয়োজনে বেমানান মোরা নব দৃষ্টিতে
    পরিতৃপ্তির ঢেকুর তুলি সনাতন ভঙ্গিতে স্পৃহার শক্তিতে।

    9
    9 Comments
Skip to toolbar