Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    • 4 years, 3 months ago
    Profile picture
    • 4 years, 3 months ago

    কবিতা-৩৮১।

    পদ্মা ও সেতু
    —————–
    পদ্মা’য় শোনি কান্নার সুর
    পদ্মা’য় দেখি ভাঙ্গন
    পদ্মা’য় ভাসে হাজারো স্বপ্ন
    হাজারো মাঠ,হাজারো বসত।

    সকল কান্না,সকল হাহাকার,সকল ভাঙ্গন
    মিলেমিশে একাকার আজ শুধু খুশির কথন
    পদ্মার বুক চিরে পদ্মাসেতু আজ দৃশ্যমান
    গর্ব অহঙ্কার সামর্থ ও বাড়িয়েছে দেশের মান।

    হাজারো ষড়যন্ত্র,হাজারো উপহাস
    দূর্নীতি অনিয়মের অজুহাতে সত্য গ্রাস
    দেশে-বিদেশে বাঙ্গালীর সামর্থ নিয়ে পরিহাস
    বলিষ্ঠ দৃড়তায় নিজ অর্থে গড়ার সরকারের প্রয়াস।

    পদ্মাসেতু মাথা উঁচু করে দাঁড়াবার গল্প
    পৃথিবীর বুকে এ যেন –
    কেবলই সকল ষড়যন্ত্রের দৃশ্যমান প্রতিবাদ
    দেশনেত্রী শেখ হাসিনা’র দৃঢ় সংকল্পের জয়গান।

    এপার- ওপার সারাদেশসহ বিশ্বে তোলপাড়
    আনন্দে ভাসছে বাঙ্গালী কুড়িয়েছে বিশ্বে সম্মান
    একদা যারা করেছে অপমান তারা’ই গাইছে জয়গান
    দেশনেত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি আজ দৃশ্যমান।

    পদ্মা এখন আর কান্নার গল্প নয়
    পদ্মা এখন আর ভাঙ্গনের গল্প নয়
    পদ্মা’য় এখন দাঁড়িয়ে বাঙ্গালীর স্বপ্ন
    পদ্মাসেতু এখন বিশ্বে ন্যায়ের দৃষ্টান্ত।

    10
    6 Comments
Skip to toolbar