Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 11 months ago

    অপমৃত্যু
    ________

    আমি তো জানি ,আমার জন্য তোমার
    সময় নেই কোন !
    অনেক ব্যস্ত তুমি ,আমি তা মানি ।
    কিন্তু সেই ফেলে আসা দিন ,
    প্রতিশ্রুতি কিছু , সময় যা করেছে মলিন !
    এতোই কি শক্তি মোহে ?
    ভালোবাসা হার মেনেছে যেথায় !
    বলেছিলে তুমি, তোমার যা কিছু
    আছে যতোটা সময় ,
    সে সময়ের বেশ কিছুটা
    থাকবে তোলা শুধুমাত্র
    আমারি জন্য সদাই ।
    ভালোবাসা কি এতোটাই তুচ্ছ !
    ক্ষয়ে যায় তো পাথর !
    কিন্তু এখন আমিই এতো অবহেলিত !
    সময় রেখে যায় পদচিন্হ
    বিশাল অট্টালিকায় ,
    আমি তো মানুষ ,সময়ের হাতে
    হয়েছি পরাজিত ।
    ভালোবাসা আমার বন্দি হয়েছে
    নিজের তৈরী পাষাণ যবনিকায় ।।

    7
    3 Comments
Skip to toolbar