Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    স্বপ্নের পৃথিবী

    একদিন যদি এক সোনালী অহনায়
    বাতায়নে একফালি সোনালী রোদ
    হাতছানি দিয়ে বলতো আমায়
    কানে কানে চুপিচুপি ইশারায়

    দেখ তোমার অবিচ্ছুরিত পুষ্পমুকূল
    কী সুন্দর মেলেছে পাপড়িদল
    সব ভেঙ্গে অবরোধ
    প্রস্ফুটিত হয়েছে পল্লবদল

    সব প্রার্থিত স্বপ্নের কলিরা
    রৌদ্রজলে করছে অবগাহন
    আলোর প্রজাপতিরা রঙ্গীন পাখা মেলে
    জানাচ্ছে সম্ভাসন

    সবুজ বিহগেরা নেচে নেচে
    করছে মধুর কূজন
    গানে গানে কানে কানে
    কী গভীর আলাপন

    এ পৃথিবীতে সব কর্দম
    ধুয়ে গেছে বৃষ্টির শুদ্ধ জলে
    সব পতঙ্গ গিয়েছে চলে
    অন্য কোন গ্রহে
    যেথা সব ভরা কলহ বিগ্রহে

    পৃথিবীটা যেন এক ঝলোমলো শহর
    লক্ষ তারার আলোর লহর
    রেখেছে বিভাবরীকে শান্তিতে বিভোর
    তটিনীর সফেদ নহর
    ছুঁয়ে আছে প্রশান্তিতে অথই সাগর
    বাতাসে শুধু ই বইছে ভালবাসার নির্ঝর

    অন্তহীন নীলিমার ক্রোড় ঘিরে
    এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে
    শুধু সবুজ আর সবুজ রয়েছে ছুয়ে
    কোথাও নেই কোন কার্বনের নি:সরন

    নেই কোন কালো ধোয়ার আস্তর
    নেই কোন বরফের গলন
    বুকে নেই নিঃশ্বাসের সংক্রমন
    নেই কোন মহামারীর দহন

    বিধাতার রোষানলে
    দগ্ধ মানুষের খুলেছে নয়ন
    অন্তরে নিয়ে ভয় প্রতি অনুপলে
    পা ফেলেছে আলোকিত অয়নে

    তাদের হৃদয়ে শুধুই আলোর ঝড়না
    কোথাও নেই কোন বিষ বাষ্পের বন্যা
    নেই কোন ঈর্ষার ঘন কালো মেঘ
    বুক ভরা আছে শুধু ভালবাসার আবেগ

    মানুষের মুখে আজ নেই কোন মুখোশ
    নেই কোন অসততা, লালসা আর রোষ
    মানুষ আপনারে আপনি রত পরিচালনে
    নাহি কিছু যায় আসে প্রাপ্তির স্খলনে

    মোবাইল আর ইন্টারনেটের পাখা উম্মোচনে
    ব্যস্ত সদা সে স্বচ্ছতার সন্ধানে
    হাতে হাত ধরে শ্রম ও মননে
    মানুষ করছে কাজ ভালবাসার বাঁধনে

    নেই কোন অহং, অসমতার বিভাজন
    সাদা কালো সবেতে আলিঙ্গন
    এই নন্দনভূবনে শুধইু আলোর ছন্দ
    আঁধারের কুঠুরী যে রয়েছে বন্ধ

    বদলে গেছে পৃথিবীর মানুষ
    আকাশে আজ উড়ুক হাজার ফানুষ

    হ্যা আগামী প্রজন্মের কাছে এ টুকু প্রত্যাশা
    ঝেড়ে ফেল অন্তর্মূখিতা আর সব হতাশা
    প্রাপ্তির আশায় নয়,
    নি:স্বার্থ ভালবাসায়
    একে অন্যের জন্য বাড়িয়ে দাও হাত,
    দু:খগুলো বিভাজনে থাকুক সমঅনুপাত
    এ পৃথিবীকে দাও উপহার, একটি সুন্দর প্রভাত
    একটি সুন্দর রাত
    আর একটি সুন্দর আবাস
    যেথায় থাকবে সদা শান্তির সুবাতাস
    পরিশুদ্ধ শ্রমের সুবাস
    ভালবাসায় ভরা একগুচ্ছ গোলাপ ফুলের নির্যাস

    14
    9 Comments
    • একে অন্যের জন্য বাড়িয়ে দাও হাত,
      দু:খগুলো বিভাজনে থাকুক সমঅনুপাত
      এ পৃথিবীকে দাও উপহার, একটি সুন্দর প্রভাত
      একটি সুন্দর রাত……………….অনবদ্য

    • স্বপ্ন সত্যি হোক! শুভ কামনা রইল!

    • এমন সুন্দর করে শুধু কবিরাই ভাবতে পারে।

    • সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

    • শব্দগুলো ভাবতে বাধ্য করে। খুব সুন্দর লিখেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের সবার প্রতি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    • সব প্রার্থিত স্বপ্নের কলিরা
      রৌদ্রজলে করছে অবগাহন
      “আলোর প্রজাপতিরা রঙ্গীন পাখা মেলে
      জানাচ্ছে সম্ভাসন” সুন্দর একটি সংমিশ্রণ! অভিবাদন হে প্রিয়।

Skip to toolbar