Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 10 months ago

    আমার মনের স্বপ্ন আশা
    সাংবাদিক আবু তাহের
    ৪ জুন ২০২২

    আমার মনের স্বপ্ন আশা, উড়ে নিলো বালু ঝড়।
    ক্যামনে আমি সুখে থাকি,
    ওরে আমার পরাণ পাখি:
    তোরে আমি ভাবিনি যে, কোনোকালেই প্রাণে পর।
    আমার মনের স্বপ্ন আশা, উড়ে নিলো বালু ঝড়।

    তোর প্রাণে নেই দয়ামায়া, শুধুই ছিলো মিষ্টি স্বর।
    হৃদয় খুঁটি ভেঙে নিলি,
    প্রাণের মাঝে ব্যথা দিলি;
    স্বপ্ন আশায় মরিচিকা, ফেলে গেলি পরের ঘর।
    আমার মনের স্বপ্ন আশা, উড়ে নিলো বালু ঝড়।

    আমার প্রানে কষ্ট দিয়া, খুঁজে নিলি আপন বর,
    ক্যামনে তোরে করি দোয়া,
    পরাণ পুড়ে উড়ছে ধোঁয়া;
    গায়ে আমার দুখের ব্যথায়, শত ডিগ্রি উঠছে জ্বর।
    আমার মনের স্বপ্ন আশা, উড়ে নিলো বালু ঝড়।

    মনরে বুঝাই ওরে পাগল ,নিজের সাথে যুদ্ধ কর,
    বাঁচার আজি নেই যে আশা,
    বোঝে না কেউ প্রাণের ভাষা;
    তুষ অনলে জ্বলে পুড়ে, ভালোবাসার খুঁজি দর।
    আমার মনের স্বপ্ন আশা, উড়ে নিলো বালু ঝড়।

    8
    2 Comments
Skip to toolbar