-

আমি লজ্জা! আমি সংকোচ ! আমি ভয় ?
কি নই আমি ?
সবকিছু আমি ময় ।
আমি অভয়া আমি তনু
দুঃখ ,কষ্ট, জরা ও সংশয় !
আমি অন্নপূর্ণা আমি দশভুজা
আমি রাধা, মিরাও কি আমি নই?
শত বেদনা অন্তরে সয়ে
সুখের অভিলাষে থাকি জড়িয়ে
দু’হাতে আগলাই স্বপ্ন তোমার ।
সব বাঁধাকে দু ‘ পায়ে দলে
তোমার জন্য যাই পথ তৈরী করে ।
তবুও কি ভাবো মানুষ আমায়?
ভাবো বোঝা ভাবো আমাকেই ভার
ভাবো ঝামেলা আমি , সবসময় ।
আমি মন প্রাণ দিয়ে
অনেক যত্নে বুকে জড়িয়ে
তৃণ কে করে তুলি বিশাল মহিরুহ
তবে তোমার সফলতার
সোনার কাঠি কি আমি নই?
আমি কন্যা আমিই জায়া
জননী হয়ে মানব রথ বয়ে
আগামী’র সারথী আমিই হই ।
সহিদ জননী জাহানারা ইমাম ,
কাগজের বুকে কলমে কালিতে
সরব আমি সুফিয়া কামাল ।
কি নই আমি ?
ধ্বংস আমি সৃষ্টি আমি
মুক্তির সংগ্রামে গর্জে ওঠা
আমি তারামন ,হরিদাসি আমি ।
শান্ত নদী বিক্ষুব্ধ বেলা
দুর্নিবার প্রলয়ঙ্করী ।
যুদ্ধ আমি শান্তিও আমি
আমাতেই বাস চন্ডাল কালি
দূর্গা স্বরস্বতি সব রূপেতে আমি
আমি ইলা মিত্র ,প্রীতিলতাও আমি ।
আমি গর্ব , গৌরব গাঁথা
বেগম রোকেয়া, মাদার থেরেসা
বৃক্ষ ছাঁয়ে সতেজ সবুজ
পথের ধুলিতেও আমি মিশে রই ।
ফসলের মাঠে কিষাণির হাঁসি
এ দেশ আমি ,আমি নারী
আমিই বঙ্গময় ।।4 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



অপূর্ব । অভিনন্দন রইল ।