-
নির্ঘুম রাত
মাঝে-মাঝে রাতগুলো কেমন নির্ঘুম হয়ে যায়!
বন্ধ করা দু’চোখে এসে ধরা দেয় সাদা-কালো অথবা রঙিন হরেক ছায়াচিত্র।
কত-শত অনুচ্চারিত প্রশ্নরা এসে ভীড় জমায় উত্তরের আশায়।
উত্তর না পাওয়া ক্লান্ত প্রশ্নগুলো একসময় হারিয়ে যেতে চায় অথবা নীরব হয়ে যায় অন্য কোনদিন উত্তর পাবার আশায়।
ভেঙ্গে যাওয়া বা হারিয়ে যাওয়া স্বপ্নরাও হঠাৎ এসে ভীড় করে নিদ্রাহীন রাতগুলোতে।
হয়তো তারাও কারণ খুঁজতে চায় নিজেদের অসম্পুর্নতার।
ফিরে পেতে চায় নিজেদের হারানো অস্তিত্ব।
এমন হরেক ভাবনার মিশেলে ক্লান্ত চোখ জোড়ায় এখন কেবল নিখাদ ঘুমের প্রার্থনা।
না হয়, এসব বেয়াড়া ভাবনা গ্রাস করবে আরো কতক নির্ঘুম রাত।১৯শে এপ্রিল, ২০২২
41 Comments-
@wanol অসংখ্য ধন্যবাদ।
-
@Prithula Zaman নির্ঘুম রাতেই সব ভাবনারা ভিড় করে আসে। ভীষণ সুন্দর কবিতা।
-
@shiuli অনেক ধন্যবাদ। এমন উৎসাহ পেলে তবেই না লেখার আগ্রহ তৈরী হয়।
-
-
-
বন্ধু ভাবতে পারি তোমাকে , যদি অনুমতি দাও তোমার রাত গুলো হতে দূঃস্বপ্ন মুছে দিতে পাঠাতে পারি ঘুম পরীদের ।অসাধারণ কবিতা লিখেছ বন্ধু । অন্তত্বপক্ষে কবিতাটি তোমার কবি স্বত্তার পূর্ণতা দেবে ।
-
-
বিধাতার সেরা নেয়ামত হলো ঘুম। আপনার ঘুমের ব্যাঘাত না হোক সে দোয়া করি। শূন্যতা না থাকলে কবিতার শব্দ বের হয়না। নিদেন পক্ষে কষ্ট না থাকলে কাব্য হয়না। দুঃখ যন্ত্রনা ক্ষুধা দারিদ্রের মধ্যে কবি নজরুল। ভালো লিখে যান বহুদূর যেতে হবে।
-
-
-
-
-
-
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul




Congratulations💖