Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years ago

    নোঙ্গর

    প্রতিনিয়ত জীবনের লহরে,
    ভেসে যাচ্ছি নিরন্তর প্রহরে।
    কখনও বাতাসে সুর ভেসে আসে ,
    রিমি ঝিমি বৃষ্টির ছন্দ।
    এলোমেলো অনিলের দোলায় ভাসে,
    হাসনাহেনার সুগন্ধ।
    জীবনকে মনে হয়
    ফুলে ফুলে শোভিত মালঞ্চ।
    কখনও তেড়ে আসে
    অসংখ্য না মেলানো অংকের দ্বন্দ্ব
    জীবনকে মনে হয়
    মিথ্যে নাটকের মঞ্চ।
    প্রতিদিন বিলীন হলে একটি রাত
    অপেক্ষা করি কখন আসবে
    একটি ঝলোমলো প্রভাত
    আবার আহূত হবে
    শান্তির পারিজাত
    পেরিয়ে সকল সংঘাত।
    তবুতো রোদ-বৃষ্টি-ঝড় ঠেলে
    ঘড়ির কাঁটা দুলে
    টক ঝাল মিষ্টির গন্ধে
    অম্লমধুর দ্বন্দ্বে
    জীবন বয়ে চলে ধাবমানতার ছন্দে।
    এককাপ চায়ের চুমুকে
    স্বপ্নগুচ্ছ গাঁথি আগামী প্রভাতের তরে,
    একটি সুন্দর বিকেল বা রোদেলা দুপুরের ক্রোড়ে
    অথবা ভরা পূর্নিমার মায়াবী জ্যোৎস্নার চাদরে
    প্রার্থিত ভালবাসার ডোরে
    নৈরাশ্যের নাগপাশ ছেড়ে
    আপনার হিয়াকে রাখি ধরে
    সজীবতার অঙ্কুরে।
    যদি বক্রতার ঝড়ে
    পতঙ্গগুলো সদলে জাপটে ধরে
    বেদনার বালুচরে
    সুখের মরালীর পাখা
    ক্লান্ত হয়ে পড়ে
    তবু, প্রভূ, শক্তি দিও আত্মায়
    খেয়ার তীর নাহি যেন হারায়
    অসহিষ্ণুতার চাকায়
    অন্ত:শীল বিলাপের প্রতিধ্বনি
    পারবেনা কাটাতে অশনি
    আমার যাতনার ক্ষয়িষ্ণু বারি
    পলে পলে দূর্বলতায় জর্জরি
    আমার আমিত্বকেই করবে গ্রাস
    সকল পরাধীনতার চক্র পরাবে ফাঁস
    কিন্তু আমাকে যে জাগতেই হবে
    ভীত অনীকের মত করতে প্রস্থান
    তুমি পাঠাও নি কাকেও সত্ত্বা করে ম্লান
    তাই সহস্র বালিয়াড়ি ভেদ করে
    উত্থিত হতে চাই মসৃণ তীরে
    যখন কেটে যাবে সুর
    ছিঁড়ে যাবে তার
    শুধু নিঃশব্দতার বলয়
    আচ্ছন্ন করবে স্থবিরতার তমসায়।
    তাই যতক্ষণ জীবনের নদী বয়ে চলে
    স্রোতশীলা হয়ে প্রতি অনুপলে
    ঘন নীলিমায় ঘেরা খোলা আকাশের ছায়ায়
    শ্বাস নিব সবুজ ঘাসের খেয়ায়।
    হৃদয় আঁখি উন্মীলন করে
    সব অপ্রাপ্তির খাতা বন্ধ করে
    ধাবমান রই যেন আলোকের দ্বারে
    তুচ্ছ করে আপনার যাতনারে।।

    8
    3 Comments
    • আপনার কবিতা মানেই ভিন্ন কিছু, ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভূতি! এই সৃষ্টির ধারা অব্যাহত থাকুক!

    • অনেক সুন্দর কবিতা। ভাষার মিশ্রণও অতুলনীয়। সাফল্য কামনা করি।

    • ধন্যবাদ।

Skip to toolbar