Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 3 months ago

    “চেনা মানুষ অচেনা রূপ”
    – পি কে সরকার
    চেনা মানুষ এক নিমেষে,
    হয় অচেনা কেমন করে!
    ও সে কোন কারণে,
    কিসের তরে,
    চলছে খেলা রঙ বদলের?
    ক্ষণকালের জীবন পথে,
    চলবে কতই বিপথে?
    এতো আলো তবু আঁধার,
    অসার দেহ মানবতার।
    ঘুণে ধরা মনুষ্যত্ব,
    লোক দেখানো মহত্ত্ব।
    পচন ধরা মানবতায়,
    কি লাভ বল সুগন্ধি ছেটায়?
    বিবেকের চোখে কালা চশমা,
    মানবতার নামে রঙ তামাশা।
    মানুষের হাতে মানুষ মরে,
    মানুষ মোরা শ্রেষ্ঠ বটে।
    ঘুরছে সবে অজানা ঘোরে,
    বিপথে হলেও যাবে শেখরে।
    ওরে পাগল মনে,
    দেখনা ভেবে বিবেক দিয়ে,
    লড়ছো তুমি কিসের তরে,
    যাবার বেলা কে কে যাবে?
    এই যে আমি, ওই যে তুমি,
    কিসের দামি, কিসের নামি,
    দম ফুরালে দুর্গন্ধ ছড়াবি।

    12
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar