-
আমিও কি জীবন্ত জীবাশ্ম লিমিউলাস
শামসুদ্দিন হারুনঅতল অতীত নিয়ে উপবৃত্তাকারে বসে আছে
সমুদ্র জলের জীবন্ত জীবাশ্ম লিমিউলাস,
তার রক্ত নীল, নীল রক্তে ভাসে তামার অণু।
রাজকাঁকড়ার রক্ত নীল, আমারও রক্ত শিরায় হিমোগ্লোবিন নয়, ভাসে হিমোসায়ানিন,
এরপরও আকাশ জুড়ে ওঠে বর্ণিল রঙধনু।লোহিত কণা নয়, রক্তে তাম্র কণিকা নিয়েই
চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ বছর ধরে
অশ্বক্ষুরাকৃতি লিমিউলাস গায় জীবনের গান।
ডাইনোসরের বিশ কোটি বছর আগে এসে
নীল রক্তের জীবন্ত জলজ ফসিল এখন
মানুষের লিপ্সা ও লোভে বড়ো বেশী হয়রান।আমিও তোর মতো বড়ো ক্লান্ত হে জলের ফসিল
আমিও যে তোর মতো জীবন্ত জীবাশ্ম হয়ে আছি বেঁচে!
পারছি না, তাই তোর মতো অথই অতল সমুদ্রে
থাকি ডুবে, পারছি না সুখ তুলে আনতে সাগর সেঁচে।এমন অনেক কিছুই পারি না আমি তোর মতো
আহা ! আঁধার কেটে যদি ঝলমলে ভোর হতো !তাহলে জলেই হতো জলের জীবাশ্ম
জল ফসিলের নিরাপদ বাস
তুমি যদি আমার হতে, রঙচটা জীবনেও
রঙধনু থাকতো বারো মাস !** লিমিউলাস-হর্স সু ক্র্যাব লিমিউলাস। রাজ কাঁকড়া । ৪৪ কোটি ৫০ লক্ষ বছর আগে এদের পৃথিবীতে আগমণ এবং অবিকৃতভাবেই এখনও আছে। আছে বঙ্গোপসাগরেও। এদের রক্ত নীল। এদেরকেই বলা হয় জীবন্ত জীবাশ্ম।
* হিমোসায়ানিন-লিমিউলাসের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে থাকে হিমোসায়ানিন। আর এই হিমোসায়ানিনে রয়েছে কপার এবং প্রোটিনের প্রাবল্য।
* অশ্বক্ষুরাকৃতি- ঘোড়ার ক্ষুরের মতো অর্ধ বৃত্তাকার।8 Comments
Friends
Anik Uddin
@anik123uddin
Md Salmanur Rahman
@mdsalman154191
Jahid-Hassan
@jahid-hassan
Abdur Rahim
@tushar-2
অসীম রহমান
@ashim_rahman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
রাহেনা বেগম
@rahena-begum
তুবা
@zariyaat
UTTAM KUMAR BISWAS
@uttamk




“তাহলে জলেই হতো জলের জীবাশ্ম
জল ফসিলের নিরাপদ বাস
তুমি যদি আমার হতে, রঙচটা জীবনেও
রঙধনু থাকতো বারো মাস !” অনবদ্য কবিতা! আরো পড়তে চাই এমন অসাধারণ কিছু। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!