-
🌿 ভাটির দেশে ⛵️
=============
-ভাটির দেশে চলরে মাঝি ভাটির দেশে চল ,
-ভাটির গাঙে স্নান করিবো ঘুরবো কতই বল !
-মেঘলা আকাশ হাতছানি দেয় করছে কতই ছল ,
-ভাটির দেশে চলরে মাঝি ভাটির দেশে চল ।
-হাওর বাওর বাংলা আমার দেখতে যদি চাও ,
-ভাটির দেশে যাও গো তুমি ভাটির দেশে যাও ।
-সেই দিগন্ত বিস্তৃত সুবিশাল হাওরের বুকে, আমি নৌকা বিলাসে গিয়েছিলুম, কেবল দুটি নতুন শব্দ পাবার আশায় ,-যদি অকষ্মাৎ আমি পেয়ে যেতুম, এই উত্তাল জলরাশির অপ্রকাশিত কোন সৌন্দর্যের খোঁজ !
-যেন তার অধরা মুগ্ধতায় আমি বিস্মিত হয়ে থমকে যেতে পারি, তাদের স্বচ্ছ রূপের মায়ায় ,
-তাই বুঝি সেদিন কবির আগমনী সম্ভ্রমে, হাওর কন্যা সাজুগুজু করেছিল নববধূর মতন !
-তাই বুঝি আমি সেদিন হাওরের শীতল জলে, এত স্নিগ্ধ আদর পেয়েছিলুম !
-তাই বুঝি মম অস্তিত্বে ছাতির চরের সেই আধ-ডোবা হিজল মলয়, তাদের অপূর্ব সবুজ আঁচল তলে আমায় বরণ করে নিয়েছিল ।
-হয়তো সেদিন তাই হিজল পাতার সুবাসে আমায়, এতো যত্ন-ভরা হাওর সলিলে বর-বেশী স্নান করিয়ে ছিল ,
-হয়তো তাই আমায় অভিবাদন জানাতে, সহসা আধ-পায়ে দাঁড়িয়ে ছিল কতক দলছুট বৃক্ষ সারি !
-হয়তো আমারই আতিথিয়তায় বিচ্ছিন্ন কচুরিপানার দল, ভাটির গাঙের জল স্রোতে দক্ষিণা হাওয়ায় ভেসে এসেছিল ।
-সেদিনি প্রথম আমি উপলব্ধি করেছিলাম, আকাশ আর নদীর মাঝের অদৃশ্য সেই অদ্ভুত মিত্রতা ,
-তাই তো অকারণেই আকাশের ধবল মেঘগুলো, বারংবার চক্রবালে উন্মুক্ত জলরাশির সাথে হারিয়ে যেতে চায় ,
-যেথায় দুচোখ মেলে কেবল উত্তাল ঢেউ তোলা অম্বুর ধারার আসুরিক সৌন্দর্য তোমায় বিমোহিত করতে চায় ,
-যেথায় নৌকোর পাটে দুহাত মেলে দাঁড়িয়ে তুমি, দুরন্ত গাংচিল গুলোর খুনসুটি দেখতে পাবে ,
-যেথায় দখিনা বাতাস তোমায় জড়িয়ে ধরে ভালোবাসার গল্প শোনাবে, তোমার শ্রুতিতে শীতল চুমু দেবে !
-সেথায় নৌকোর কিনারায় বসে ভাটির স্বচ্ছ জলে পা ভিজিয়ে ভিজিয়ে, চলে যেতে পারো স্বপ্নের সেই অপূর্ব মোহনায় ।
-আর বেলা ফুরাবার কালে বন্ধুরা মিলে হাসি-আনন্দে গাইতে পারো, ঐতিহ্যময় সেই ভাটিয়ালি সুরের গান ,
-আর উপভোগ করতে পারো হাওরের দিগন্তজোড়া গোধূলির সূর্যাস্তের সেই, নিরব অদ্ভুত সৌন্দর্যময় লগন
-কিংবা প্রিয়ার কোলে মাথা রেখে হারিয়ে যেতে পারো, বিস্তৃর্ণ জলরাশির বুকে মায়া ভরা ভালোবাসায় ;
-এই পড়ন্ত সন্ধ্যালোকে ।।7 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।
ফয়জুর হবে

ফয়জুর রহমান খান
B.B.A (Hon's) Department of Management
এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।
Friends
সায়মা নোর
@t07178341gmail-com
মোহাম্মদ নোমান
@nomankhalovi
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মো: নাজমুল আখতার
@faith
নন্দিনী
@nandini-chowdhuri
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Syed Farah
@syedfarah
Shoriful Shoron
@shoriful-shoron
চাঁদ সদাগর
@chand_sodagor




অভিনন্দন।