-
অপারগতা
_________একদিন বৃত্তের বাইরে
বের হয়ে এসেছিলাম , এক সাথে পথ চলবো বলে ।
এখন যখন তাকালাম ,দেখলাম –
আমি তো একা !
তোমায় দেখা যায় ঐ দূরে !
তুমিই কি ?
হ্যাঁ তুমিই তো ,ঐযে চলে যাচ্ছো
ত্রস্থ পদক্ষেপে সামনে ,আরো সামনে ।
ক্রমেই দৃষ্টি ঝাপসা হয়ে আসে
মধ্যহ্নের প্রখর দাহে পুড়ছে সব
বনানী ,তৃণরাজি ,ফল ফসল
তোমার অবয়ব ক্রমেই
দীর্ঘ্য থেকে সুদীর্ঘ্যতর ছায়া হতে হতে
দিগন্তে মিলিয়ে যায় ।
আমি চলতে চাই ,চাই-
দৌড়ে তোমার নাগাল পেতে ।
কিন্তু কিছুতেই ছুটতে পারিনা আর
দৃষ্টি নামাই দেখি ,
চারপাশে অপারগতার বৃত্ত
বিধি নিষেধের শৃঙ্খল পায়ে রক্ত ঝরায়
চারপাশে লক্ষণ রেখা
গিয়েছো এঁকে ।।1 Comment
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



মনের কাছে দূরত্ব কিছু নয়! শুভ কামনা রইল!