Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    পদ্মার কাছাকাছি একদিন

    আজ গোধূলীর ছায়ায়
    বসে আছি নিবিড় তন্ময়তায়!
    সাদা তুলোর মেঘগুলো এঁকেবেকে,
    আকাশের নীল আঁচলরেখেছে ঢেকে।
    অবিশ্রান্ত দিনমণি মেঘের কোলে,
    পড়ছে হেলে ।
    লক্ষ আলোর রাশি,
    উঠছে দুলে দুলে,
    পদ্মার বুক জুড়ে।
    নীল জলকণায় ভাসি’
    অন্তহীন স্রোতের ভিড়ে
    ঝিলকে উঠছে রূপালী মুক্তোকণার হাসি।
    কী নিবিষ্টতায় সেজেছে জলকন্যা!
    সোনা রং মাখা আবীরের বন্যা,
    করেছে তারে অপরূপা।
    রঙ্গিন মেঘমালার ত্রপা,
    করেছে তাকে আরক্তিম সুরূপা।
    প্রমত্তা বুকে বইছে তরণ
    উত্তাল পবনের মন্দ্রিত স্বনন
    মনমাঝিরে টানে কোন অজানা নীড়ে!
    বিশাল জলরাশি নুয়েছে দীগন্তের তীরে
    অব্যক্ত কথনগুলো মনের গভীরে
    হারিয়ে যায় মুক্তোকণার নীরে।
    তীরে বাঁধা ছোট্ট নৌকায়
    বেয়ে চলে জেলের জীবন
    খরস্রোতা নদীর মোহনায়
    জাল ফেলে করে জীবিকার আয়োজন
    ঝড়, বৃষ্টি, উত্তালতা হেরে
    আঁখির পাপড়িপাতায় স্বপ্ন থাকে ঘিরে
    সে যে পদ্মাপাড়ের বীর সৈনিক
    ঘর্মসিক্ত লোচনদুটো করে আনন্দে ঝিকমিক
    জীবনের সমরাঙ্গনে চোখদুটি মেলে
    পরম নির্ভরতায় নোঙ্গর ফেলে
    ক্লান্তিহীন পদ্মার কোলে
    নিরলস জীবনরেখা একসাথে মিলে!

    9
    6 Comments
Skip to toolbar