Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    • 4 years, 2 months ago

    কথা:মুহাম্মদ আল-মামুন
    তারিখ:০১.০৮.২২ইং
    কবিতা—৩৯৩।
    কতটুকু অক্সিজেন লাগে বেঁচে থাকতে
    ————————————————–
    কতটুকু অক্সিজেন লাগে বাঁচতে
    তার থেকে এ ধরার বুকে আছে ঢের
    তবুও মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে
    শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয় প্রতি মুহূর্তে
    মনে হয়,অক্সিজেনের সিলিন্ডার বুঝি অন্যের কাছে
    সেই বিশেষ অক্সিজেন ছড়া বাঁচা বড্ড দায়।

    হয়তো জেনে কিংবা না জেনে আমরা নিজেরাই অক্সিজেন সিলিন্ডারের ভান্ডার গড়ে তুলি
    বিপদে-আপদে পাশে পাবো বলে
    সেই যত্নে গড়া ভান্ডার প্রয়োজনে শূন্য হয়ে যায়
    যে প্রতিশ্রুতি দিয়েছিলো সারাজীবন পাশে থাকবে
    যাকে অক্সিজেন ভেবে বেঁচে আছি অদ্যাবধি
    সেই হয়তো কখনো বুঝবে না
    এ অক্সিজেন সিলিন্ডারের গুরুত্ব কতটুকু
    ধরার বুকে এতো অক্সিজেন
    তবুও মনে হয় আমার টুকু নেই
    গুরুত্বহীন অক্সিজেন সিলিন্ডার গুরুত্বহীন জীবন
    প্রিয় মানুষের অজান্তে প্রিয় জীবনের ক্রন্দন।

    কতটুকু অক্সিজেন লাগে বেঁচে থাকতে
    অতটুকু না হয় নাইবা কেড়ে নিলে।

    9
    4 Comments
    • অক্সিজেন-সিলিন্ডার – বেশ ইন্টারেসটিং লাগল। এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা কবিতা/গল্প করি না। এরকম একটা অপ্রচলিত কিন্তু স্বাভাবিক জিনিসকে নিয়ে বার বার জোর দিয়ে বলা – এই ভঙ্গির মধ্যে একটা অন্যরকম এবসার্ড আর্ট আছে যেন। এই কারণে ভালো লাগা … শুভেচ্ছা নিন।

    • ভালোবাসা ছাড়া সত্যি বাচা যায়না! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • ধন্যবাদ Shajib

    • ধন্যবাদ ভাস্কর।

Skip to toolbar