Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • শেষ ইচ্ছা
    রাকিবুল হাসান

    কোর্টে মামলা উঠেছে চুরির। মামলা চলছে, দু পক্ষের উকিলের বিতর্ক চলছে হাড্ডাহাড্ডি।
    অবশেষে আসামীর ফাঁসি সাব্যস্ত হলো। মামলা ছিল চুরির, বাদী পক্ষের উকিল সেটাকে নিয়ে ঠেকিয়েছে মার্ডারে।
    আসামীর শেষ ইচ্ছা জানতে চাইল জজ। আসামী বলল, মাননীয় আদালত, আমি শুধু আমার নাতির মুখটা দেখতে চাই।
    আদালত অনুমতি দিলো, আসামী বাড়ি গেল, সাথে পুলিশ।
    পুলিশও ফিরে না, আসামীও ফিরে না।
    একদিন গেল, দুদিন গেল, পুলিশের খোঁজে গেল আরো পুলিশ।
    সবাই গিয়ে দেখলো, আসামীর বাড়িতে আগের পুলিশ। সবাই অপেক্ষা করছে আসামীর নাতির মুখ দেখার।
    আসামী তাহলে কই?
    আসামী গেছে বিয়ে করতে, বিচারের কালে সে ছিল ব্যচেলর। জজ সেটা জানতো না।

    8
    6 Comments
Skip to toolbar