Profile Photo

সাফায়াত প্রতীকOffline

  • Protik
  • Profile picture of সাফায়াত প্রতীক

    সাফায়াত প্রতীক

    3 years, 10 months ago

    বসন্ত মেয়ে

    এবার এলে বসন্তমেয়ে তোমায় দেবো একটি নদী
    শেষ বিকেলে শান্ত জলে অশ্রু তোমার মেশাও যদি!
    এবার এলে বসন্তমেয়ে নীল আকাশে উড়িয়ে দেবো
    টুকরো করা চিঠির কাগজ, স্বপ্নঘুড়ির ছেঁড়া সুতো।

    কৃষ্ণচূড়ার লাল চুড়িতে হাতটা আমার রাখবে কাঁধে;
    এবার এলে বসন্তমেয়ে কৃষ্ণ আমি, তুমিই রাধে!
    গভীর রাতে তোমার চোখেই দেখবো রাধা, দুঃখ আমার;
    রাত্রি জাগা নিঃস্ব বুকে শুনবে কোথাও কুহু চিৎকার!

    এবার এলে বসন্তমেয়ে তোমায় দেবো সন্ধ্যে হাওয়া
    ছোট্ট হৃদয়-ঘরেই আমার নিত্য তোমার আসা যাওয়া।
    এবার এলে বসন্তমেয়ে তোমায় দেবো দুঃখরাশি,
    সেই ষোড়শীর এক হাসিতে তুমিই আমার সর্বনাশী!

    এবার এলে বসন্তমেয়ে আমায় তোমার সঙ্গে নিও!
    তোমার যত রুপের সুধা সবটা আমায় বিলিয়ে দিও।
    বিরহ আমার বিদায় দিয়ে এবার হব সুখ বিলাসী
    এবার এলে বসন্তমেয়ে বলবো তোমায়, “ভালোবাসি”।

    (১৩ ফেব্রুয়ারি, ২০১৭)

    13
    5 Comments
Skip to toolbar