Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    সর্ব নাশা বান
    হালিমা বিনতে খালেক

    জল বাড়িল, ঘর ডুবিল
    সর্বনাশা বান,
    গরু -ছাগল ডুবে মরল
    ভেসে গেল ধান।

    চার পাশে নাই খাবার -পানি
    বন্ধ চলাচল,
    তিনদিন হল উপোষ মোরা
    গায়েতে নাই বল।

    চারিদিকে তে অথৈ পানি
    দু চোখ যেথায় যায়,
    এবার বুঝি যাবে এ প্রান
    বাঁচা ভীষণ দায়।

    ক্ষুধার জ্বালায় পাগল প্রায়
    হারায়ে যায় জ্ঞান,
    চারিদিকে শুধুই খুজি
    দিচ্ছে কি কেউ ত্রান।

    নৌকা বোঝাই আসছে কিছু
    হয়তো মিটবে প্রয়োজন,
    সেই আশাতেই দাড়িয়ে থাকি
    ক্ষনের পর ক্ষন।

    অবশেষে পেলাম কিছু
    মুড়ি, চিড়া,গুড়,
    এসব খেয়েই বান বাসী দের
    রাত কেটে হয় ভোর।।

    11
    2 Comments
Skip to toolbar